চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন জানালেন কী থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 10, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজ খেলতে নেমে প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করেছিল বাংলাদেশ। জুনে ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টিম টাইগার্স। সেটির দুমাস পর টেস্ট খেলতে তাসমানপাড়ের দেশটিতে এখন নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদরা। ২৩ বছর পর সেখানে লাল বলের সিরিজ। তবে আগের ওয়ানডে সিরিজে জয় অনুপ্রেরণা হবে বাংলাদেশের, আত্মবিশ্বাস দেবে, মনে করছেন তাসকিন।

যদিও সেই সফরে ওয়ানড জেতার পর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টের আগে ইস্ট পয়েন্ট বিচে ফটোসেশনের পর অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও ওপেনার জ্যাক ওয়েদারাল্ডের সাথে মাছ শিকারে রোমাঞ্চকর সময় কাটান পেসার তাসকিন। এরপর আড্ডায় মেতে ওঠেন। সোমবার সেখানে একথা বলেন ৩১ বর্ষী তারকা পেসার।

তাসকিন বলেছেন, ‘সেটা সত্যি, আমাদের জন্য এটি একটি দারুণ সিরিজ ছিল। বিশেষ করে ঐতিহ্যগতভাবে মিরপুরের উইকেট স্পিন সহায়ক এবং ধীরগতির হয়ে থাকে, কিন্তু গত সিরিজের পরিস্থিতি বেশ স্পোর্টিং ছিল। আমরা সবাই একটি ভালো সিরিজ খেলেছি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছি। সেটাই তাদের বিপক্ষে খেলার জন্য আমাদের দারুণ আত্মবিশ্বাস দিচ্ছে। কিন্তু তারপরও, ঘরের মাঠ এবং বাইরের মাঠের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে।’

মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইনিংস এবং ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। সেই প্রস্তুতি প্রসঙ্গে তাসকিন বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের পর অনুভূতি খুব একটা ভালো ছিল না। কিন্তু ক্রিকেটে এমন হয়েই থাকে। আমরা এখন দ্রুত পরিস্থিতি এবং পিচের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। প্রস্তুতি ভালোই ছিল, যদিও আমরা হেরেছি, তবু আমরা মূল ম্যাচে ভালো করার আশা রাখছি।’

আগামী ১৩ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডেটেস্টতাসকিনবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

Next Post

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

Next Post
মওদুদ পাভেলের হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচারের পর হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

মানবাধিকার কমিশনের সভা, আলোচনায় বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT