চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মানবাধিকার কমিশনের সভা, আলোচনায় বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের পাশাপাশি তদন্ত শেষ হওয়ার আগেই ভুক্তভোগীর নিরাপত্তায় অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনকে আরও কার্যকর ও ক্ষমতাসম্পন্ন করতে এ বিধান রেখে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার ১০ আগস্ট সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়া আইনটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ খসড়া আইনটি প্রণয়ন করেছে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন, সনদ ও চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নকে নতুন আইনের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনের কার্যপরিধি আরও স্পষ্ট করার পাশাপাশি অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ করার বিধান রাখা হয়েছে। একইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কার্যকরভাবে তদন্তের জন্য কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নতুন আইনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা। কোনও অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, কিংবা আরও ক্ষতির আশঙ্কা থাকলে তা ঠেকাতে কমিশন প্রয়োজনীয় অন্তর্বর্তী আদেশ দিতে পারবে।

ফলে তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই মানবাধিকার লঙ্ঘনের শিকার বা ঝুঁকিতে থাকা ব্যক্তির সুরক্ষায় কমিশনের সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

কমিশনের গঠন ও সদস্যদের মেয়াদ নিয়েও খসড়া আইনে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, একজন চেয়ারপারসন ও চারজন কমিশনার নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিশনে অন্তত একজন নারী সদস্য রাখা বাধ্যতামূলক হবে।

কমিশনার নিয়োগের ক্ষেত্রেও প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ রাখা হয়েছে। বাছাই কমিটির সুপারিশ দেওয়ার সময় নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিধান রাখা হয়েছে।

একই সঙ্গে কমিশন গঠনের বাছাই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

খসড়া আইনে হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম প্রতিরোধেও আলাদা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল (ওপিসিএটি) অনুযায়ী জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা ন্যাশনাল প্রিভেনটিভ মেকানিজম (এনপিএম) ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

এই ইউনিটের মাধ্যমে হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাঠামো তৈরি হবে।

Previous Post

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

Next Post

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

Next Post
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি ও সদস্য সচিব তালহা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT