চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসভায় মোবাইল চুরি, তাসরিফ বললেন ‘সবকিছু গেলো!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
জনসভায় মোবাইল চুরি নিয়ে তাসরিফের মন্তব্য, হাস্যোজ্জ্বল যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল হিসেবে খ্যাতি আছে তাসরিফ খানের। তবে সবার কাছে অনন্য ইমেজ গড়েন ২০২২ সালে। ফেসবুকে ঘোষণা দিয়ে সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে লাখ লাখ টাকার ফান্ড গঠন করে বেশ আলোচনায় আসেন তিনি।  

সংগীতশিল্পীর পাশাপাশি তিনি ইনফ্লুয়েন্সারও! তারই ধারাবাহিকতায় ৩ ফেব্রুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তাসরিফ। হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আয়োজন করেছিলেন অনুষ্ঠানটির। কিন্তু এই অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোনটি হারিয়ে ফেলেন এই গায়ক।

তরুণ এ গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল। তখন তার পকেট থেকে কেউ একজন মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয়। এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন।

অনুষ্ঠানের মঞ্চে ব্যারিস্টার সুমন বলেন, এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে।

এ ছাড়া ব্যারিস্টার সুমন পরবর্তীতে বলেন, আমার অনুরোধে ঢাকা থেকে অতিথি হয়ে এখানে এসেছিলেন। কিন্তু তাসরিফের ফোনটি কীভাবে চুরি হয়ে যায়, যা একজন এমপি হিসেবে আমার জন্য বিব্রতকর। আমি এ ঘটনায় লজ্জিত। ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের পেজে একটি পোস্ট দিয়ে তাসরিফ লেখেন, “যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেলো সে জানেও না আমার কত বড় ক্ষতি করলো। আমার কোন ব্যাকআপ দেয়া ছিল না। অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল এই ফোনে। অনেক নতুন গানের লিরিক্স ছিল। অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোড এর জন্যে। আমার সমস্ত ট্যুরের ছবিগুলো ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ নাম্বার ছিল। সবকিছু গেলো! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না।”

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর নিজ আসনে আইসিটি প্রতিমন্ত্রী পলক, কনটেন্ট ক্রিয়েটর তৌহীদ আফ্রিদি, সোলাইমান সুখন ও বিভিন্ন সুধীজনদের নিয়ে তারুণের এক সমাবেশের আয়োজন করেছিলেন ব্যারিস্টার সুমন।

Tags: গানগায়কতাসরিফতাসরিফ খানব্যারিস্টার সুমনসংগীতশিল্পী
Previous Post

অপরাধীর হাতে নিপুন শিল্প

Next Post

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ক্রীড়ামন্ত্রীর সাফ বার্তা

Next Post
ক্রীড়ামন্ত্রীর সাফ বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ক্রীড়ামন্ত্রীর সাফ বার্তা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT