চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ক্রীড়ামন্ত্রীর সাফ বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রীড়ামন্ত্রীর সাফ বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছর আগে প্রায় ৯৮ কোটি টাকা বাজেট বরাদ্দ রেখে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২৩ সালের জুনে কাজ শেষের কথা থাকলেও বাজেট স্বল্পতার কারণে তা হয়নি। সবমিলিয়ে সংস্কার কাজে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানানো হয়। পরে বাজেট আরও বাড়িয়ে তা পৌনে দুইশ কোটি টাকায় উন্নীত হয়। বারবার বরাদ্দ ও সময়সীমা বাড়িয়েও কাজ শেষ না হওয়ার বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, দিলেন পরিষ্কার বার্তা। আগামী বৃহস্পতিবার নিজ চোখে স্টেডিয়াম পরিদর্শন করবেন বলেও জানালেন।

মঙ্গলবার বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় যান ক্রীড়ামন্ত্রী। পরে সেখান থেকে বেরিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে কড়া সাফ দেন।

‘ফুটবল ফেডারেশনের বড় সমস্যার মধ্যে একটা তো অবশ্যই খেলার মাঠ নেই। তারপর বঙ্গবন্ধু স্টেডিয়ামটা এত লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে। খেলার কোনো জায়গা নেই। এটা বড় সমস্যা, অস্বীকারের পথ নেই। আমি বলেছি, পরশুদিন বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে যাচ্ছি। আর যাতে কোনোভাবেই দেরি না হয়, কাজ যাতে তাড়াতাড়ি শেষ করা যায় সেই চেষ্টা করা হবে। নতুন যে সময়সীমা দিয়েছে, সেটার ভেতর কাজ শেষের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।’

‘আসলে ফুটবল ফেডারেশনের সঙ্গে আমি ইতিমধ্যে আলোচনায় বসেছিলাম। উনাদের প্রধান ইস্যুগুলো আমি শুনেছি। আজকে যেহেতু বাফুফে সভাপতির সাথে দেখা করতে আসলাম, উনিও কয়েকটা সমস্যায় কথা বলেছেন। উনাদের সমস্যার কথাগুলো শুনেছি। আমি বলেছি, ঠিক আছে আপনি একবারে সুস্থ হয়ে আসেন। আমি কিছু কাগজপত্র চেয়েছি। উনাকে বলেছি এর মধ্যে যদি পারেন, তাহলে কিছু কাগজপত্র পাঠান। এগুলো দেখে পরবর্তীতে কী করা যায়, আমরা দেখব। উনাদের খেলার কোনো জায়গা বের করা যায় কিনা, সেটা অবশ্যই আমি দেখব।’

সংস্কারের নামে দেশের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামের পেছনে বিশাল অর্থ ব্যয় করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবু সংস্কার কাজে হচ্ছে দীর্ঘ বিলম্ব। যার ফলে বাংলাদেশ ফুটবল ফেড়ারেশন মাঠের অভাবে পড়েছে। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিল বাফুফে। যদিও সেটি সম্ভভবে না। কারণ ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ হবে। এর আগে সংস্কার কাজ সম্পন্ন হবে না।

Tags: কাজী সালাউদ্দিনক্রীড়ামন্ত্রীনাজমুল হাসান পাপনবঙ্গবন্ধু স্টেডিয়ামবাফুফেবারিধারাবিসিবিলিড স্পোর্টস
Previous Post

জনসভায় মোবাইল চুরি, তাসরিফ বললেন ‘সবকিছু গেলো!’

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত

Next Post
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত

বাংলাদেশের রাখাইন রাজ্য সীমান্তে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইন রাজ্যের বেশ কয়েকটি শহর ও সীমান্তচৌকি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT