চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবার কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 26, ডিসেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
তারেক রহমানের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাদার চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর আজ কর্মসূচি শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। একই সঙ্গে তিনি তারেক রহমানের আগামী শনিবারের (২৭ ডিসেম্বর) কর্মসূচির কথাও তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হওয়ার প্রক্রিয়ায় অংশ নেবেন। পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন।

তবে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি স্থানীয় থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন। তবে সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমান কখন এবং কোথায় ভোটার হবেন, সে বিষয়ে কমিশনের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

উল্লেখ্য, আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে। এছাড়া গণ-অভ্যুত্থানে আহত অনেক ব্যক্তি এখনো পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গিয়ে আহতদের খোঁজখবর নেবেন তারেক রহমান।

Tags: জিয়াউর রহমানতারেক রহমান
Previous Post

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Next Post

দীর্ঘ দেড় দশক পর আজ তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন

Next Post
বিপুল সংখ্যক মানুষ শহীদ জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ দেড় দশক পর আজ তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন

কিশোরগঞ্জে স্কুল শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে স্কুল শিক্ষিকার ওপর হামলা, ৩ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT