দীর্ঘ দেড় দশক পর আজ বাদ জুমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে তার বাবা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এই সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি








