চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্কযুদ্ধ: ৪ বছরের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জ্বালানি তেল বোতলে থেকে বের হচ্ছে, বাংলাদেশে মূল্য কমছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন এবং যুক্তরাষ্ট্র আমদানি পণ্যের ওপর একের পর এক শুল্কারোপের ঘটনা শুল্কযুদ্ধে রূপ নিয়েছে। এতে বিশ্ববাজারে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেলের দাম। এই অবস্থায় গত চার বছরের মধ্যে তেলের দাম কমে এখন সর্বনিম্ন হয়েছে।

আজ (৯ এপ্রিল) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ফিউচারের দাম ১ দশমিক ৩৯ ডলার বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৬১ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুড ফিউচার ১ দশমিক ৫০ ডলার বা ২ দশমিক ৫২ শতাংশ কমে ৫৮ দশমিক ০৮ প্রতি ব্যারেল এ পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন থেকেই তেলের দাম নামতে করতে থাকে। এই শুল্ক যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তেলের চাহিদার ওপর চাপ বাড়ছে। ২ এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা এবং পরবর্তীতে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ায় ব্রেন্ট ফিউচারের বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এই বাণিজ্য যুদ্ধ চলতে থাকলে চীনের তেল চাহিদা, যা বর্তমানে প্রতিদিন ৫০ হাজার থেকে ১ লাখ ব্যারেল বাড়ছিল, তাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে, চীন সরকার যদি অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য উদ্দীপক কার্যক্রম গ্রহণ করে, তাহলে এ ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতে পারে।

এদিকে, রাশিয়াসহ সহযোগী দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) গত সপ্তাহে মে মাসে দৈনিক ৪১১ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বাজারে অতিরিক্ত সরবরাহ সৃষ্টি করতে পারে।

Tags: জ্বালানি তেলের দামশুল্কযুদ্ধ
Previous Post

‘বরবাদ’ এর রাজত্ব, ঈদের বাকি ছবিগুলোর কী খবর?

Next Post

নববর্ষের শোভাযাত্রার থিমে কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানানো হবে: ফারুকী

Next Post
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষের শোভাযাত্রার থিমে কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানানো হবে: ফারুকী

Football players in action during a match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ৫ দল যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, যেতে পারে ৭টিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT