চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ৫ দল যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, যেতে পারে ৭টিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 09, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Football players in action during a match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আর্সেনাল। ইংলিশ ক্লাবটির দারুণ জয়ে কপাল খুলেছে ইপিএলে পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করা দলটির। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ড থেকে অংশ নিতে পারে ৭ দল, এমন সম্ভাবনা জেগেছে।

চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি একটি জায়গা নিশ্চিত করতে এসপ্তাহে উয়েফার যেকোনো টুর্নামেন্টে ইংলিশ ক্লাবগুলোর দরকার ছিল কেবল একটি জয়ের। সুযোগ কাজে লাগিয়েছে আর্সেনাল। তাদের জয়ে নিশ্চিত হয়েছে উয়েফা কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা।

৩৬ দলের পরিবর্ধিত ও পরিবর্তিত কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দুটি দেশের পাঁচটি করে ক্লাব সুযোগ পায়। এবার যেমন সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতালির বোলোনিয়া ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড সিরি আ ও বুন্দেসলিগায় পঞ্চম হয়ে সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে।

কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের হিসাব করা হয় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য ১ পয়েন্ট যোগ হয় হিসাবে। চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর জন্য বোনাস পয়েন্টও আছে। একটি দেশের সবকটি ক্লাবের পাওয়া পয়েন্ট যোগ করার পর ক্লাবসংখ্যা দিয়ে ভাগ করে বের করা হয় কোএফিশিয়েন্ট পয়েন্ট।

মঙ্গলবার পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে ইংল্যান্ডের সাতটি ক্লাবের বোনাসসহ মোট পয়েন্ট ১৬৯.৭৫০। সাত দিয়ে ভাগ করায় কোএফিশিয়েন্ট পয়েন্ট ২৪.৫৩৫।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি ইংলিশ ক্লাবের খেলা তো নিশ্চিতই, সংখ্যাটা বেড়ে সাতও হয়ে যেতে পারে। অ্যাস্টন ভিলা যদি এবার প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে না থেকে শেষ করেও চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়, তবে সরাসরি খেলবে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। ম্যানচেস্টার ইউনাইটেড বা টটেনহাম হটস্পার ইউরোপা লিগ জিতলেও সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাবে। এই দুদলই এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ দশের বাইরে আছে।

চেলসি, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলার মতো দলগুলোর জন্য এটি দারুণ খবর। শীর্ষ চারে জায়গার জন্য তুমুল লড়াই চলছে এই চার দলের। সেখানে জায়গা এখন একটি বেশি মিলবে তা নিশ্চিত।

Tags: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

নববর্ষের শোভাযাত্রার থিমে কৃষি ও কৃষকদের প্রতি সম্মান জানানো হবে: ফারুকী

Next Post

হজযাত্রায় সব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রায় সব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT