চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে তারার মেলায় থাকছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 01, জুলাই 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ঈদে তারার মেলা অনুষ্ঠানে অতিথিরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেলিভিশনে এবার ঈদের জন্য নির্মিত হয়েছে তারকাবহুল ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। যেখানে অংশ নিয়েছেন এদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মামনুন ইমন ও কুসুম শিকদার।

নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় ভরপুর তারার মেলায় দর্শকরা দেখতে পাবেন নিপুণ, ওমর সানী, ডিপজল, শবনম বুবলী, তানজিন তিশা, ইমরান, কনা ও নিশিতা বড়ুয়ার বিভিন্ন পারফরম্যান্স।

ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে তিনটি গানের কোলাজে নাচবেন শবনম বুবলী ও তানজিন তিশা। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া।

‘আকাশ প্রদীপ জ্বলে’ গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। এছাড়াও গেম শো’র পাশাপাশি বিশেষ পর্বে অংশ নেবেন ওমর সানী ও ডিপজল। থাকছে আরো আকর্ষণ।

নৃত্য পরিবেশনা করছে তরুণ শিল্পীরা, ব্যাকড্রপে তারকা আকৃতির আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। তিনি জানান, ‘সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদেরকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি ঈদের এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে।’ তারার মেলা প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর।

Tags: অভিনয়আনন্দ আলোইমরানওমর সানীগানগেম শোডিপজলতানজিন তিশানিপুণফানবিটিভিলিড বিনোদনশবনম বুবলী
Previous Post

চার বলেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

Next Post

যে জয়ায় মুগ্ধতা

Next Post
একজন তরুণী সূর্যরশ্মির মধ্যে বসে আছেন, চুলে ফুল দিয়ে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

যে জয়ায় মুগ্ধতা

শাকিব খানের প্রযোজনায় নতুন ছবির নায়িকা পূজা, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের প্রযোজনায় নতুন ছবির নায়িকা পূজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT