চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের প্রযোজনায় নতুন ছবির নায়িকা পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 01, জুলাই 2022
in বিনোদন
A A
শাকিব খানের প্রযোজনায় নতুন ছবির নায়িকা পূজা, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদে মুক্তি পাওয়া ‘গলুই’ এ শাকিব খানের বিপরীতে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন পূজা চেরী। গত ঈদে মুক্তি পাওয়া ওই ছবিটি যেমন আলোচিত হয়, প্রযোজকের মতে ব্যবসায়িকভাবেও সাফল্যের দেখা পায় ছবিটি। শাকিবের সঙ্গে দর্শকদের নজর কাড়েন পূজা।

সে সাফল্যে ভর করে নতুন করে আবার শাকিবের সঙ্গে দেখা যাবে পূজা চেরীকে। শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মিতব্য আগামী ছবির নাম ‘মায়া’। নিজের প্রযোজিত এ ছবিতে শাকিব খান সুযোগ দিচ্ছেন পূজা চেরীকে।

২০২১-২২ অর্থ বছরে ‘মায়া’ (সম্ভাব্য নাম) ছবিটি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এ ছবির পরিচালক হিমেল আশরাফ। তবে সূত্র জানায়, শুটিংয়ের আগে ‘মায়া’ নামটি পরিবর্তন হতে পারে। ছবিতে থাকতে পারে বাড়তি কিছু চমক। যেগুলোর শুটিংয়ের আগে জানাতে চায় দেশের নামি প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস।

যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে তিনি জানিয়েছেন, তার প্রযোজিত নতুন ছবি ‘মায়া’ হবে ‘লার্জার দ্যান লাইফ’ স্কেলে। বলেন, অনুদানটা হয়তো বাড়তি সংযোজন হিসেবে কিছুটা কাজ করবে। কিন্তু ছবির বাজেট হবে অনেক বেশি।

তিনি বলেন, ভিএফএক্স ও সিজির কাজ হবে বিশ্বমানের। বাইরের ছবি দেখে আমাদের মনে হতো কেন আমরা এসবের চেষ্টা করি না, ‘মায়া’ অনেকটা তেমন প্রেক্ষাপট ও আয়োজনের ছবি হবে। গল্পটাকে সঠিক তুলে ধরতে বাজেটে কোনো ছাড় হবে না। চলতি বছরের শেষে ‘মায়া’র শুটিং হতে পারে। যারা ভালো ছবি বানাতে চায়, সরকার বুঝে শুনে অনুদান দিয়েছেন এটা প্রশংসনীয় উদ্যোগ।

‘মায়া’ ছাড়াও শাকিব খান তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘রাজকুমার’ নামে আরেকটি ছবি বানাচ্ছেন। ওই ছবির শুটিং হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিচালক থাকবেন হিমেল আশরাফ। নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

Tags: এসকে ফিল্মসকোর্টনি কফিপূজাপূজা চেরীমায়ালিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
Previous Post

যে জয়ায় মুগ্ধতা

Next Post

জীবনের ভুল নিয়ে অকপট সুস্মিতা!

Next Post
সুস্মিতা জীবনের ভুল নিয়ে অকপট মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের ভুল নিয়ে অকপট সুস্মিতা!

টটেনহ্যামে রিচার্লিসন ও ভিতিনহা ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামে রিচার্লিসন, পিএসজিতে ভিতিনহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT