চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম ও অন্যান্য জটিলতা নিয়ে তানজিন তিশার লাইভ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 17, নভেম্বর 2023
in বিনোদন
A A
খুশি তরুণী নাচছেন, প্রাকৃতিক পটভূমিতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

অচেতন হয়ে বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়াতেই এমনটা হয়েছিলো বলে জানান তিনি নিজেই। এদিকে খবর রটে যায়, অভিনেতা মুশফিক ফারহানের সাথে প্রেমঘটিত জটিলতার কারণে ‘আত্মহত্যার চেষ্টা’ করেন তানজিন তিশা!

যদিও সুস্থ হয়ে তিশা জানান, ‘আত্মহত্যার চেষ্টা’র খবরটি মিথ্যে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। যেই পোস্ট ঘিরেও জন্মায় নানা প্রশ্ন! রাতে আবার ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টির বর্ণনা দেন তিশা।

নিজের পেজ থেকে লাইভে এসে ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও মুখ খুলেন তিনি। তিশা বলেন, মুশফিক আর. ফারহানের সঙ্গে আমার প্রেম এক রকম গুঞ্জন, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমি কোনো কথা বলব না। ফারহানকে নিয়ে কোনো কথা বলব না। সেটা প্রেম হোক আর না হোক। এটা আমার ব্যক্তিগত বিষয়। যখন আমার মনে হবে বিষয়টি মানুষের সামনে তুলে ধরা উচিত, কার সঙ্গে প্রেম করছি, কাকে বিয়ে করছি, সেদিনই বলব।

লাইভে তানজিন তিশা আত্মহত্যার প্রসঙ্গে বলেন, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তো আপনারা অনেক কথা বলেন, কথা বলতে পছন্দ করেন, এতে আসলে আমার কোনো আপত্তি নেই। আজকে সারাদিন একটা নিউজ দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন।

আত্মহত্যা কাকে বলে প্রশ্ন রেখে তিশা বলেন, ‘আমি নিজে বিষয়টি নিয়ে একটি ইন্টারভিউতে বলেছি, আত্মহত্যা কোনো কিছুর তো সমাধান হতে পারেনা। সেখানে আমি অত্মহত্যা করব? আমার মতো একজন মানুষ? আমি কেন আত্মহত্যা করব!

তিশা আরো বলেন, আমার বাবা মারা গেছেন দুই বছরও হয়নি। তার পর থেকে আমি খুব স্ট্রং জীবন পার করছি। আমার বাবা আমাকে একজন স্ট্রং মেয়ে বানিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ওই জায়গা থেকে মনে হয় আমি আমার জীবনের সবকিছুর সঙ্গে লড়াই করতে পারব। আমার মনে হয়েছে, বাবা চলে যাওয়ার চেয়ে জীবনে আর কিছু নেই, যেটার থেকে বেশি কষ্ট আমি পাব। যেটার জন্য আমার সুইসাইড করতে হবে।

অসুস্থতার বিষয়ে তিশা বলেন, আমি খুবই অসুস্থ ছিলাম। ফুড পয়জনিং হয়েছিল। গ্যাসট্রিকের ব্যথা হচ্ছিল। আমার ফেসবুক হ্যাক হয়েছিল। সবকিছু মিলিয়ে আমি হতাশ ছিলাম। মানসিকভাবে আপসেট ছিলাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। এরপর রাতে প্রতিদিনের ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ খাই।

ভালো ঘুমের জন্য বেশি ওষুধ খেয়েছেন জানিয়ে তিশা বলেন, আমি ঠিকমতো ঘুমাবো বলেই পরিমাণে একটু বেশি নিয়েছি। পাওয়ার কতো তা দেখিনি। ডাক্তারের দেওয়া ওষুধ ছিল না। তারপর আমি বমি করি। ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার কোনো সেন্স ছিল না। সরকারি হাসপাতালে মনে করেছে এটা একটা সুইসাইড কেস। তাই বেসরকারি হাসপাতালে ভর্তি করতে বলে। আমাকে নিয়ে রিস্ক নেবে না বলে পরিবারের সিদ্ধান্তে ভেতরে থাকা ওষুধ বের করতে ওয়াশ করা হয়। আমি ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে।

Tags: অভিনেতাআত্মহত্যাওষুধতানজিন তিশানাটকমুশফিক ফারহানলিড বিনোদনসিনেমা
Previous Post

শাহরুখের মান্নাতের পার্টিতে ডেভিড বেকহ্যাম!

Next Post

ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম শুরু করেছে

Next Post
ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূলে অতিক্রম করছে, ট্র্যাক দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম শুরু করেছে

জেলেনস্কি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও শি’র বৈঠক ইউক্রেনের জন্য ভালো: জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT