চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেন ও শি’র বৈঠক ইউক্রেনের জন্য ভালো: জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 17, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জেলেনস্কি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সাম্প্রতিক বৈঠক সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও সম্প্রতি তার দেশে অস্ত্রের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন তিনি। 

এএফপি জানিয়েছে, গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার ইউক্রেনের কিয়েভে একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, তাদের বৈঠক আমাদের জন্য ভালো তা আমরা বুঝতে পেরেছি। এছাড়াও ‘আমাদের সরবরাহ কমে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টলাইনে ব্যাপক ব্যবহৃত ১৫৫-মিলিমিটার শেলের সরবরাহ সত্যিই স্তিমিত হয়ে পড়েছে।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটা এমন নয় যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু দিতে চাইছে না। তবে এটা ঠিক যে সবাই নিজেদের মজুদের জন্য লড়াই করছে। এখন ইউক্রেনের গুদামগুলো খালি। একটি নির্দিষ্ট রাষ্ট্র ন্যূনতম অস্ত্র সরবরাহ করতে পারছে না।

তবে তিনি অস্ত্রের উৎপাদন বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পক্ষে পশ্চিমাদের সমর্থনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে এবং দেশটিকে আর্থিক ও সামরিক সহায়তার অনেক প্যাকেজ প্রদান করেছে।

এরআগে বৃহস্পতিবার জেলেনস্কি ঘনিষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক শি-বাইডেনের বৈঠকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। পোডোলিয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় বলেন, দুই নেতার বৈঠক বিশ্বের জন্য ইতিবাচক।

Tags: ইউক্রেনজেলেনস্কিজো বাইডেনযুক্তরাষ্ট্রশি জিনপিং
Previous Post

ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রম শুরু করেছে

Next Post

উরুগুয়ের তরুণদের ‘আচরণ’ শিখতে বললেন মেসি

Next Post
উরুগুয়ের ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উরুগুয়ের তরুণদের ‘আচরণ’ শিখতে বললেন মেসি

ভারতীয় ক্রিকেটাররা জিতের উল্লাসে একত্রিত হয়ে আনন্দ প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে হিমালয় বেয়ে ফাইনালে অপরাজিত ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT