চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 20, নভেম্বর 2023
in বিনোদন
A A
ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা ও পুলিশ কর্মকর্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবন নিয়ে তোপের মুখে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

এরমধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন এই অভিনেত্রী। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ৪টার দিকে রাজধানীর মিন্টো রোডে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তানজিন তিশা।

ডিবি অফিস সূত্রে জানা যায়, ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন তানজিন তিশা।

এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রকাশিত খবরে বলা হয়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের অবনতি হওয়ায় তিশা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা ও পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডঅ্যাফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেবো না।

Tags: অভিনেত্রীডিবিডিবি প্রধানতানজিন তিশানাটকলিড বিনোদনসিনেমাহারুন অর রশীদ
Previous Post

নরেন্দ্র মোদীর ড্রেসিংরুমে আসা ‘বিশেষ কিছু’

Next Post

বৃহস্পতিবার আসছে ‘অ্যানিমেল’র ট্রেলার

Next Post
প্রধান চরিত্রের দৃশ্য, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার আসছে ‘অ্যানিমেল’র ট্রেলার

নৌযানে যাত্রীরা ওজন পরীক্ষা করছে, হরতাল-অবরোধের কারণে লঞ্চের কদর বেড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল-অবরোধে কদর বেড়েছে লঞ্চের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT