চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদীর ড্রেসিংরুমে আসা ‘বিশেষ কিছু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 20, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নরেন্দ্র মোদী ও ভারতীয় ক্রিকেটাররা সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপ্রতিরোধ্য ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর তখন বেশ বিমর্ষ। এমন সময় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হারের পর আহমেদাবাদে ড্রেসিংরুমে গিয়ে রোহিত-কোহলিদের উদ্দীপ্ত করেছেন।

ড্রেসিংরুমে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বার্তা দিয়েছেন মোদী, এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রিয় ভারত দল, পুরো বিশ্বকাপজুড়ে তোমাদের প্রতিভা এবং সংকল্প ছিল চোখে পড়ার মতো। অসাধারণ দৃঢ়তায় খেলে দেশের জন্য সম্মান বয়ে এনেছ। আজকের মতো সবসময় তোমাদের সাথে আছি।’

মোদীর ড্রেসিংরুমে আসাকে বিশেষ উল্লেখ করে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমরা অনেক ভালো একটি আসর শুরু করেছিলাম। কিন্তু গতকাল আমাদের একটু কম হয়ে গেছে। আমরা বেশ আশাহত। কিন্তু আমাদের সমর্থকেরা সাহস যুগিয়ে চলেছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্রেসিংরুমে এসেছিলেন, যেটা ছিল বিশেষ কিছু এবং বেশ উদ্দীপ্তকর একটি বিষয়।’

আসরে সর্বাধিক উইকেট শিকারি মোহাম্মদ শামি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক, গতকাল আমাদের দিন ছিল না। পুরো আসরজুড়ে ভারত এবং আমাকে সমর্থন জোগানোর জন্য সব সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ড্রেসিংরুমে এসে আমাদের উদ্দীপ্ত করার জন্য। আমরা ঘুরে দাঁড়াব।’

ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা দেখেছেন প্রধানমন্ত্রী মোদী। বিশ্বকাপ ট্রফি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তুলে দেয়ার পর ভারতের ড্রেসিংরুমে যান বর্ষীয়ান রাজনীতিবিদ।

Tags: অস্ট্রেলিয়াআহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩কোহলিজাদেজাভারতরোহিতশামি
Previous Post

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড

Next Post

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা

Next Post
ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা ও পুলিশ কর্মকর্তা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি কার্যালয়ে অভিনেত্রী তানজিন তিশা

প্রধান চরিত্রের দৃশ্য, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার আসছে ‘অ্যানিমেল’র ট্রেলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT