চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ এলাকায় ১০ কি‌লো‌মিটার যানজট

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:39 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ এলাকায় দীর্ঘ যানজট, ট্রাক ও বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে ঘনকুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে রা‌তে দুই ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌তে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা থেকে কা‌লিহাতী উপ‌জেলার আনালিয়াবাড়ি পর্যন্ত ১০ কি‌লো‌মিটার মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এছাড়া ভাবলা থেকে মহাসড়‌কের পৌ‌লি পর্যন্ত ৬ কি‌লো‌মিটার সড়‌কে প‌রিবহ‌নের দীর্ঘ সা‌রি র‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যাত্রী ও চালকরা।

মহাসড়‌কে যানজ‌টের কার‌ণে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু‌সেতুপূর্ব গোলচত্ত্বর থে‌কে ভুঞাপুর দি‌য়ে আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে ঘু‌রে যা‌চ্ছে।

বৃহস্প‌তিবার (২৯ ডি‌সেম্বর) ভোররাত থে‌কে মহাসড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

‌বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, অ‌তি‌রিক্ত ঘনকুয়াশায় সেতুর উপর দূর্ঘটনা এড়া‌তে বুধবার রাত ১২টা থে‌কে রাত ২টা পর্যন্ত পূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজায় টোলবুথগু‌লো বন্ধ রাখা হয়। প‌রে মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘসা‌রি ও যানজ‌ট সৃ‌ষ্টি হওয়ায় উভয়পা‌ড়ে ১৪‌টি টোলবু‌থের ম‌ধ্যে সেতুপূর্ব পা‌ড়ে দুই‌টি ও প‌শ্চি‌মের দুই‌টি টোলবুথ খোলা রাখা হয়।

মহাসড়‌কে যানজ‌টের কব‌লে প‌ড়ে বে‌শি বিপা‌কে নারী ও শিশু যাত্রীরা। তাছাড়াও সময়মতো গন্তব্যে পৌছাতে না পারলে ট্রাকেই কাচামাল পচে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা।

চালকরা জানান, কুয়াশা বে‌শি হ‌লেই সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় গা‌ড়ি বন্ধ থাকায় চালকরাও ঘু‌মি‌য়ে প‌ড়ে। অ‌নে‌কেই এ‌লো‌মে‌লোভা‌বে গা‌ড়ি রে‌খে সড়ক আট‌কি‌য়ে রা‌খে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ না থাকায় তা তীব্র আকার ধারন করছে। কুয়াশা এড়াতে বঙ্গবন্ধুসেতুতে ফগ লাইট স্থাপনের দাবি তাদের।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) শ‌ফিকুল ইসলাম জানান, ক‌য়েক‌দিন ধ‌রেই ঘনকুয়াশার কার‌ণে সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় সকা‌লের দি‌কে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। বৃহস্প‌তিবার ভোররাত থে‌কে বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে কা‌লিহাতী উপ‌জেলার ভাবলা পর্যন্ত মহাসড়‌ক পর্যন্ত প‌রিবহ‌নের দীর্ঘসা‌রি র‌য়ে‌ছে। মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পু‌লিশ কাজ কর‌ছে।

Tags: বঙ্গবন্ধু সেতু
Previous Post

ইন্ডাস্ট্রি ও রাষ্ট্রের সম্পদ হিসেবে এ বছর কিছু দিতে পেরেছি: বাপ্পী

Next Post

ট্রেনের সাথে সংঘর্ষে ছিটকে পড়ল বাস, নিহত ১

Next Post
বাস ও ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনা, হতাহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের সাথে সংঘর্ষে ছিটকে পড়ল বাস, নিহত ১

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পৌনে ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT