চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্ডাস্ট্রি ও রাষ্ট্রের সম্পদ হিসেবে এ বছর কিছু দিতে পেরেছি: বাপ্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 28, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
আত্মবিশ্বাসী যুবক কালো পোশাক ও চশমা পরা, শহরের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পী চৌধুরী, ছবি: নূর

চলতি বছরের মার্চে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এবং ডিসেম্বরে ‘জয় বাংলা’ ছবি মুক্তি পেয়েছে নায়ক বাপ্পী চৌধুরীর। প্রথমটি করোনা পরবর্তী সময়ে কিছু দর্শক প্রেক্ষাগৃহে টানলেও দ্বিতীয়টি মুখ থুবড়ে পড়ে।

তবে বাপ্পী জানান, তার ‘শত্রু’, ‘কুস্তিগির’, ‘৫৭০’-সহ আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়।

এই নায়ক মনে করেন, এ বছর দুটি ছবি মুক্তি পেলেও ২০২৩ সালে তিনি মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো দিয়ে অনেকটা ওভারকাম করতে পারবেন।

অনেকেই মনে করছেন, করোনা পরবর্তী সিনেমা জাগরণের বছর কম ছবি মুক্তি পাওয়ায় বাপ্পী সমসাময়িক অন্যান্যদের তুলনায় পিছিয়ে পড়েছেন!

বাপ্পী বললেন, এই বছরের শুরুতে আমার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কমার্শিয়ালি হিট হয়েছে। করোনা পরবর্তী এটি প্রথম হিট ছবি। এ বছর মুক্তি পাওয়া ৫০ ছবির মধ্যে আমার একটি হিট ছবি আছে। এজন্য ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস দাদাকে থ্যাংকস জানাই। আমি মনে করি এ বছরে ইন্ডাস্ট্রিকে দেয়ার মতো প্রাপ্তি এটি। ইন্ডাস্ট্রিকে কিছু না দিতে পারলে হয়তো বছরটা অন্যরকম ভালো কাটতো।

‘কিন্তু একজন হিরো ও ইন্ডাস্ট্রির এবং রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এ বছর ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পেরেছি। যদি কিছু দিতে না পারতাম তাহলের মানুষের প্রত্যাশা পূরণ হতো না। যেহেতু এ বছর হিট ছবি দিয়েছি, তাই বছরটাও আমার কাছে ভালো গেছে।’

তিনি আরও বলেন, তাছাড়া এখন ভাইরালের যুগ। আমি ভাইরাল টপিকের মধ্যে যেতে চাই না। যদি ভাইরালে থাকতাম তাহলে হয়তো বা হারিয়ে যেতাম। তাই আমি বিশ্বাস করি, আমি বাপ্পী হারাবো না; সিনেমা হলে ছবির মাধ্যবে বেঁচে থাকবো। আগামীতে ক্রিকেটার, আর্মি চরিত্রে অভিনয় করতে চাই। পুলিশের চরিত্রে কাজের ইচ্ছে ছিল। কিছুদিন আগে শত্রু ছবির মাধ্যমে সেই ইচ্ছে পূরণ হয়েছে। আগামীর আলোচিত কাজ হতে পারে এটি।

বিজয় দিবসে মুক্তি পাওয়া ‘জয় বাংলা’ কেন দর্শকদের মাঝে সাড়া ফেলেনি জানতে চাইলে বাপ্পী বলেন, একজন আর্টিস্ট হিসেবে ডিকেক্টর পয়েন্ট অব ভিউ থেকে কাজ করেছি। আমার দর্শকদের প্রত্যাশা হয়তো এই ছবি দিয়ে পূরণ হয়নি! বাপ্পীর ছবি দেখতে দর্শক যেভাবে অভ্যস্ত সেটা জয় বাংলাতে ছিল না।

মুক্তিপ্রাপ্ত ৩৬ সিনেমার এই নায়ক বলেন, প্রমোশন বা ছবির সবকিছু দুর্বল ছিল। তাই কেন সাড়া ফেলেনি এই প্রশ্নটা প্রডাকশন হাউজ ও ডিরেক্টরকে জিজ্ঞেস করলে তারা হয়তো বা আরও ভালো উত্তর দিতে পারবে!

নতুন বছরের প্রত্যাশা প্রসঙ্গে বাপ্পী বলেন, মানুষ নতুন করে আমাকে চিনুক। আমিও চাই, নতুন বাপ্পী চৌধুরী হিসেবে তাদের কাছে উপস্থাপন হতে।

Tags: বাপ্পী চৌধুরীলিড বিনোদন
Previous Post

বাবাভক্ত ওসমানের পাশে তথ্যমন্ত্রী

Next Post

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ এলাকায় ১০ কি‌লো‌মিটার যানজট

Next Post
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ এলাকায় দীর্ঘ যানজট, ট্রাক ও বাসের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌ এলাকায় ১০ কি‌লো‌মিটার যানজট

বাস ও ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনা, হতাহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের সাথে সংঘর্ষে ছিটকে পড়ল বাস, নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT