চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদে’র সঙ্গে তামিমের ‘আজীবন’ চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in অর্থনীতি
A A
তামিমের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের সাথে ‘আজীবন’ চুক্তি করেছে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’।

গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আনুষ্ঠানিক চুক্তি হয়েছে নগদ ও দেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবালের মধ্যে। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

২০২১ সালে এক চুক্তির পর নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। এ সময়ে নগদ আট কোটি গ্রাহকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আজীবন চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, নগদ সব সময় আমার হৃদয়ে খুব কাছাকাছি থেকেছে। সাম্প্রতিক সময়ে নগদের সেবার কলেবর আরও অনেক বেড়েছে। ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত। নগদ এবং আমি আমাদের কাজের ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে পেরেছি।

ক্রিকেটার তামিম ইকবাল বলেন, নগদের সঙ্গে যুক্ত হওয়ার আগে থেকেই আমি নগদ-এর ওয়ালেট ব্যবহার করি। ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করার ক্ষেত্রে নগদের যে অবদান, সেটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়াকে আরও বেগবান করছে। তাছাড়া আর্থিক খাতকে ডিজিটালি অ্যাডভান্স করতেও গত চার বছর নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাগজপত্র ছাড়া শুধু কয়েকটি সংখ্যা ডায়াল করে নগদ অ্যাকাউন্ট খোলাসহ এক ক্লিকে অনেক কিছুর সমাধান করে দিয়েছে নগদ। ফলে জীবন এখন আগের চেয়েও স্বাচ্ছন্দ্যময়।

তামিম ইকবালের সঙ্গে অনেক লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হওয়াকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ এবং দায়িত্বের অংশ হিসেবে দেখছেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, মোবাইল আর্থিক সেবার মাধ্যমে মানুষের দিনবদলের অগ্রযাত্রায় তামিমের মতো বিশ্বসেরা একজন ক্রিকেটার নগদের সঙ্গে দুই বছর ধরে থাকার পর আজীবনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। এই দুই বছর আমরা এক সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি। আমরা আশা করি তামিম ইকবাল সামনের দিনে মানুষের মনে আরও মুগ্ধতা ছড়াবেন এবং নগদকে আরও বড় জায়গায় নিয়ে যেতে উৎসাহ দেবেন।

তামিম ইকবাল খান নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইতোমধ্যে বিভিন্ন ধরণের ক্যাম্পেইনে ও অনুষ্ঠানে নগদের ব্র্যান্ড ইমেজ দাড় করাতে ভূমিকা রেখেছেন। তিনি নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইন চলাকালে একটি সেডান গাড়ি বিজয়ী অনুপ এলভিনের বাসায় গিয়ে গাড়ি হস্তান্তরসহ অনেক ধরণের ক্যাম্পেইন সফল করেছেন।

২০১৯ সালে প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রার পর একে একে অসম্ভব সাধন করেছে নগদ। মাত্র চার বছরে নগদের গ্রাহক আট কোটির বেশি হওয়ার পাশাপাশি দৈনিক গড় লেনদেন এক হাজার কোটি টাকায় পৌঁছে গেছে। এই অল্প সময়ের মধ্যে দেশের সবচেয়ে দ্রুততার সঙ্গে ১০ হাজার কোটি টাকার কোম্পানি হওয়ার মার্যাদাও পেয়েছে নগদ।

দেশের একটি মোবাইল আর্থিক সেবা হিসেবে নগদ লিমিটেড শুরু থেকে দেশের মানুষের জন্য কিছু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। যে কারণে নগদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটার, অভিনয় শিল্পী, তারকা, ব্যবসায়ীসহ বিভিন্ন জগতের সফল মানুষেরা। তাদের সাথে যুথবদ্ধ হয়ে নগদ তৈরি করে চলেছে এক অনবদ্য সফলতার গল্প।

Tags: তামিম ইকবালনগদ
Previous Post

উত্তেজনায় ভরপুর কারিনার ছবির ট্রেলার!

Next Post

শিশু চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি ‘আম কাঁঠালের ছুটি’

Next Post
দুটি শিশু বন্ধু হাসি ও আনন্দের সঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি ‘আম কাঁঠালের ছুটি’

ভারতীয় ক্রিকেটার মাঠে প্রস্তুত, ক্যাপ ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT