চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি ‘আম কাঁঠালের ছুটি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
দুটি শিশু বন্ধু হাসি ও আনন্দের সঙ্গে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ঢাকায় বসছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১৬তম আসর। আসন্ন এই উৎসবে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত সদ্য মুক্তি পাওয়া ‘আম কাঁঠালের ছুটি’।

সোমবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে প্রতিবছরের মতো এবারও উৎসবের আয়োজন করছে চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশ।

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল ও প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উপদেষ্টা ইয়াসমিন হক, উৎসব কর্মকর্তা মঈদ হাসান ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজ।

উৎসবের সব তথ্য লিখিত বক্তব্যে তুলে ধরেন উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং ৩টি চলচ্চিত্র পুরস্কার পাবে। বিশেষ চলচ্চিত্র বিভাগে পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে প্রদর্শিত হবে ১৫টি এবং পুরস্কার পাবে ২টি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে দুই হাজার সাত শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে প্রদর্শিত হবে ৭৫টি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, ২টা ও সন্ধ্যা ৬টায় মোট ৩টি প্রদর্শনী হবে। জাতীয় চিত্রশালার মিলনায়তন ছাড়াও উৎসবের আরেকটি ভেন্যু আলিয়ঁস ফ্রঁসেজ।

প্রতিবছরের ন্যায় এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য নেই। শিশু নির্মাতাদের চলচ্চিত্র বিচারকার্যে জুরিবোর্ডের সবাই শিশু-কিশোর। অর্থাৎ ছোটদের নির্মিত সেরা চলচ্চিত্রগুলো বাছাই করবে ছোটরাই। তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগের চলচ্চিত্রগুলো বিচার করার জন্য জুরিবোর্ডে রয়েছেন উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা। এ ছাড়া চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, শামীম আকতার ও রাকা নওশিন নাওয়ারকে সদস্য করে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগ’–এর চলচ্চিত্র বিচার করার জন্য একটি জুরিবোর্ড গঠন করা হয়েছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে অনুষ্ঠিতব্য এই উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুর কবীর খোন্দকার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল।
অনুষ্ঠান শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘আম কাঠাঁলের ছুটি’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে।

Tags: আম-কাঁঠালের ছুটিগিয়াস উদ্দিন সেলিমমুহম্মদ জাফর ইকবাললিড বিনোদনশিশু চলচ্চিত্র উৎসবসিনেমা
Previous Post

‘নগদে’র সঙ্গে তামিমের ‘আজীবন’ চুক্তি

Next Post

যাদের নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটার মাঠে প্রস্তুত, ক্যাপ ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত

অস্ত্রোপচারের ১৮ মাস পর নারীর পেটে খাবার প্লেটের সমান যন্ত্র দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচারের ১৮ মাস পর নারীর পেটে মিললো খাবার প্লেটের সমান যন্ত্র!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT