চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে তামিমের সঙ্গে বিবাদ, মুখ খুললেন সাব্বির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় সাব্বির ও তামিমের ছবি, মাঠে বিবাদ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথমদিনেই উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়ান তামিম ইকবাল। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। আগ্রাসী আচরণের জন্য তামিমের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টিকে জটিল কিছু না ভেবে ‘হিট অব দ্য মোমেন্ট’ বলছেন সাব্বির।

শুক্রবার গণমাধ্যমে সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাব্বির। জানিয়েছেন মাঠের ঘটনা মাঠের মধ্যেই শেষ হয়ে গেছে।

‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবেও না, আমি জানি। ওনার হিট অব দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি , সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল বরিশাল। ইনিংসের নবম ওভারে মেজাজ হারাতে দেখা যায় তামিমকে। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালান তখন ক্রিজে ছিলেন। লঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভার একটি ডেলিভারি লংঅফে শট খেলে সিঙ্গেল নেন তামিম। বল ধরে সেটা আবার বোলার বা উইকেটকিপারের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলে দেন ফিল্ডার সাব্বির।

বিষয়টা ভালোভাবে নেননি তামিম। উত্তেজিত হয়ে পড়েন। ক্রিজে দাঁড়িয়েই সাব্বিরকে কিছু একটা বলতে দেখা যায় তামিমকে। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, তামিম বলছেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি। ঘটনার পর সাব্বিরকে তামিমের দিকে এগিয়ে আসতে দেখা যায়। তখন পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তিনি। এসময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখায় ভূমিকা পালন করেন।

Tags: ঢাকাতামিমবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টসসাব্বির
Previous Post

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবি

Next Post

শনিবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বিপ্লবের ‘আগন্তুক’

Next Post
বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের ছবি, একজন বক্তা ও একজন বৃদ্ধা মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বিপ্লবের ‘আগন্তুক’

হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT