চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 17, জানুয়ারি 2025
in বাংলাদেশ
A A
ফায়ারফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, ধোঁয়া ও আগুনের লাল আলো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্য।

আজ শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয় বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এদিকে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ট্যানারির গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ ঘণ্টায় ১১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আজ শুক্রবার দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পেয়েছেন।

তিনি জানান, সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে বর্তমান মোট ১১টি ইউনিট সেখানে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Tags: ফায়ার সার্ভিসহাজারীবাগে আগুন
Previous Post

যুবদল নেতার গুলিতে যুবক নিহতের অভিযোগ

Next Post

মাঠে তামিমের সঙ্গে বিবাদ, মুখ খুললেন সাব্বির

Next Post
ক্রিকেট খেলোয়াড় সাব্বির ও তামিমের ছবি, মাঠে বিবাদ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে তামিমের সঙ্গে বিবাদ, মুখ খুললেন সাব্বির

বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের ছবি, একজন বক্তা ও একজন বৃদ্ধা মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বিপ্লবের ‘আগন্তুক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT