চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 07, এপ্রিল 2026
in বিনোদন
A A

ভাড়া বাসা থেকে উদ্ধার হয়েছে তামিল ভাষার জনপ্রিয় অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

৩৬ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ফলে অভিনেত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের চেন্নাইয়ের আয়াপ্পান থাঙ্গাল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন সুভাষিণী। কিছু দিন আগে এ বাসায় উঠেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ঘটনার আগে অভিনেত্রী সুভাষিণী মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তার স্বামী বিপিন চন্দ্রনের সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তর্কে জড়ান। এরপর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেত্রী। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

শ্রীলঙ্কার মেয়ে সুভাষিণী বরাবরই অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই ইচ্ছা বুকে নিয়ে চলে আসেন চেন্নাইয়ে। তামিল বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্যে দিয়েই তাঁকে এগোতে হয়েছে। তবে নিজের অধ্যবসায় ও অভিনয়ের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে ধীরে ধীরে নতুন নতুন সুযোগ পেতে শুরু করেন। ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করেন অভিনেত্রী।

২০২১ সালের ২৫ অক্টোবর শুরু হওয়া এই সিরিয়াল এখনো প্রচারিত হচ্ছে। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সুভাষিণী। ২০২৩ সালে ‘এলাম মেলা ইরুকুরাবান পাঠুপ্পান’, ‘ওয়েব’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুরাতন কৃষি যন্ত্রপাতির হাট

Next Post

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: জ্বালানি মন্ত্রী

Next Post

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: জ্বালানি মন্ত্রী

১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT