চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাহাস পর্বের আলোচনায় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। এটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি। আসন্ন বৈঠকের বিষয় ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’।

আগামী শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এই পর্বের আয়োজনে বেলায়াত হোসেন মামুনের চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ এর পাঠ-পর্যালোচনার পটভূমিতে আলোচনার শিরোনাম ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’।

বাংলাদেশের চলচ্চিত্রের বন্দিদশা, চলচ্চিত্র সংস্কৃতির শৈশবকাল, বিবিধ আইন-নীতিমালা ও বিধির কারাগারের দেয়ালে পাথর খোদাই হস্তলিপির পাঠোদ্ধারে সমৃদ্ধ একটি চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার: বাংলাদেশের চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’-যা সংক্ষেপে ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ নামে বহুলভাবে পঠিত হচ্ছে। এই বইটি বাংলাদেশের চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসে একটি ব্যতিক্রম গ্রন্থ। বইটিতে লেখক তাঁর নিজস্ব বিচার ও বিশ্লেষণে বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক চিত্র উপস্থাপন করেছেন, এই পরিস্থিতির কারণ অনুসন্ধান করেছেন, সামগ্রিক সাংস্কৃতিক মানের অতল পরিস্থিতির উন্নয়নে বুনিয়াদি প্রস্তাবনার পাশাপাশি উপস্থাপন করেছেন স্বাধীন চলচ্চিত্র ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের রূপরেখা। যা কার্যত বাংলাদেশের চলচ্চিত্রচিন্তায় নতুন স্বর ও তৎপরতার ঘোষণা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি জানায়, এই গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক মুক্তির বিষয়ে আলাপে আগ্রহী। আর তাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত কর্মসূচি চলচ্চিত্রের বাহাস পর্বের ৩৬তম বৈঠকের বিষয় ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। এই আয়োজনে নির্ধারিত সম্মানিত আলোচকবৃন্দ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি উপস্থাপন করবেন বাংলাদেশের চলচ্চিত্রের মুক্তির পথ ও দেশের স্বাধীন চলচ্চিত্র বিষয়ে তাদের চিন্তশীল বক্তব্য।

আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নূরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী ও লেখক ও সাংবাদিক ফিরোজ আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন।
আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ। ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’ এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: এনামুল করিম নির্ঝরনূরুল আলম আতিকবেলায়েত হোসেন মামুনলিড বিনোদনশবনম ফেরদৌসীসিনেমা
Previous Post

বিমান বাংলাদেশের আবহা কানেক্টিং ফ্লাইট চালু হবে

Next Post

‘সাধুর ভয়েস দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তামিম’

Next Post
তামিমের ছবি, যেখানে তিনি গভীর ভাবনায় আছেন, পাশে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাধুর ভয়েস দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তামিম’

বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তি পেয়ে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ অক্টোবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT