চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাধুর ভয়েস দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তামিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
তামিমের ছবি, যেখানে তিনি গভীর ভাবনায় আছেন, পাশে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিউটি সার্কাস’ ই হতে যাচ্ছে প্রয়াত নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু অভিনীত শেষ সিনেমা। অভিনয়টা ঠিকভাবে করলেও ডাবিং করতে পারেননি। তার আগেই প্রয়াত হয়েছেন তিনি। হুমায়ূন সাধুর ডাবিংটুকু দিয়েছেন চিত্রনাট্যকার ও গীতিকার আব্রাহাম তামিম।

‘বিউটি সার্কাস’-এর পরিচালক মাহমুদ দিদার জানান, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন হুমায়ূন সাধু। সার্কাসের শো ডিরেক্টর তিনি। সিনেমার গল্পে দেখা যায়, বিউটি নামের মেয়েটির জীবনে সবচেয়ে নিকট সহচর তিনি। ভীষণ প্রভাব তার। বিউটিকে বাঁচাতে একটা সময় প্রাণপন লড়াই করে সে।

পরিচালক বলেন, হুমায়ূন সাধু বেঁচে নেই। তার ভয়েস দিয়েছে আব্রাহাম তামিম। বাস্তবে সাধুর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। খুবই পরিশ্রম করে তামিম ডাবিং করেছে। একটা সময় আমি খেয়াল করছিলাম, সাধুর ভয়েস দিতে গিয়ে বারবার আবেগতাড়িত হয়ে পড়ছিলেন তামিম।

লেখালিখির পাশাপাশি অভিনয় করেন আব্রাহাম তামিম। ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমায় দুটি গান লেখার পাশাপাশি তিনি অভিনয় করেন। পাশাপাশি নাটক, ওয়েব সিরিজেও অভিনয় করেছেন, কবিতাও লেখেন। তামিম বলেন, অভিনয় করলেও আমার প্রথম পরিচয় লেখক।

‘বিউটি সার্কাস’-এ হুমায়ূন সাধুর ভয়েস প্রসঙ্গে আব্রাহাম তামিম বলেন, ২০১৭ সাল থেকে সাধু ভাই আমার পরিচিত। বইমেলায় আমরা একসঙ্গে বই বের করতাম। মাহমুদ দিদার ভাই যখন সাধু ভাইয়ের ডাবিং করতে বলেন, আমি খুশি হয়েছিলাম। তাছাড়া আড্ডাতে বসলে অনেকেই আমাকে বলে সাধু ভাইয়ের মত লাগে, তার ভয়েসের সঙ্গে মিল আছে। ডাবিং করার সময় স্ক্রিনে সাধু ভাইকে দেখে ওই চরিত্রটা নিজেকে ভেবেছি। সাধু ভাই নেই, তার ভয়েস দেয়াটা অন্যরকম অনুভূতি। কতটা ভালো লাগা কাজ করেছে আমি কোনো শব্দ ব্যবহার করে অনুভূতি প্রকাশ করতে পারবো না।

তামিম এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, আবেগপ্রবণ মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বিউটি সার্কাস’। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত (২০১৪-১৫) ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি নিবেদন করছে বসুন্ধরা গুঁড়া মশলা।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

এতে আছে তিনটি গান। গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।

Tags: ইমপ্রেসএবিএম সুমনগাজী রাকায়েততৌকীর আহমেদফেরদৌস আহমেদবিউটি সার্কাসমানিসা অর্চিমাহমুদ দিদারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাহুমায়ূন সাধু
Previous Post

বাহাস পর্বের আলোচনায় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র

Next Post

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ অক্টোবর

Next Post
বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তি পেয়ে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ অক্টোবর

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পের জন্য আদর্শ দেশের খোঁজে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT