চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থানে দরজি হত্যা ‘ইসলামবিরোধী’: জামিয়াতে উলামা-এ হিন্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 29, জুন 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের সংবাদকর্মীরা অফিসে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থানের উদয়পুরে এক দরজির মাথা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় কঠিন নিন্দা জানিয়েছে ভারতে মুসলিমদের সবথেকে প্রভাবশালী সংগঠন জামিয়াত উলামা-এ হিন্দ।

সংগঠনটির বরাতে এনডিটিভি জানিয়েছে, এ ধরনের হত্যাকাণ্ড ইসলাম সমর্থন করে না এবং এটি পুরোপুরি ইসলামবিরোধী।

জামিয়াতে উলামা-এ হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হালসিমুদ্দিন কাসমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডটিকে নৃশংস বলে আখ্যায়িত করে তোরা বলেন: ধারণা করা হচ্ছে নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননা ইস্যুতে এই হত্যাকাণ্ড হয়েছে কিন্তু এটি ইসলামের আইনের বিরুদ্ধে। মাওলানা কাসমি আরও বলেন, কোনভাবেই এই হত্যাকাণ্ডকে বৈধতা দেয়ার সুযোগ নেই।

আমাদের ধর্ম এবং দেশের আইন, উভয় জায়গাতেই এটি অপরাধ। ভারতে একটি আইনের শাসন রয়েছে। কারও অধিকার নেই সেই আইন নিজের হাতে তুলে নেয়ার। মাওলানা কাসমি ভারতের নাগরিকদের প্রতি নিজের আবেগ সংবরণ এবং শান্তি নিশ্চিতের আহবানও জানান।

বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার পক্ষে পোস্ট দেয়ায় দর্জি কানাইয়া লালকে হত্যা করা হয়। এরইমধ্যে হত্যাকারী দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের নাম মোহাম্মদ রিয়াজ আখতার, অন্যজনের নাম মোহাম্মদ গাউস।

উদয়পুরের মালদাস এলাকায় ওই ঘটনা ঘটে। হত্যা করেই থেমে থাকেনি হত্যাকারীরা। তারা সেই নৃশংস ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দিয়েছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হত্যার হুমকি দেয় এতে। যদিও কয়েক ঘণ্টার মাথায়ই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

Tags: রাজস্থানরাজস্থানে দর্জি হত্যা
Previous Post

যাদের নিয়ে রঙিন পোশাকে বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ

Next Post

মন খারাপ থাকলে মিষ্টি খাই: দীঘি

Next Post
দীঘি মোবাইল ফোনে ছবি দেখাচ্ছেন, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মন খারাপ থাকলে মিষ্টি খাই: দীঘি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদ এগোলেন ৯ ধাপ, সব জায়গায় পেছালেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT