চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদ এগোলেন ৯ ধাপ, সব জায়গায় পেছালেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 29, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দারুণ করেছেন খালেদ আহমেদ। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের শেষ ইনিংসে মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। পরের টেস্টে নেন ইনিংসে ৫ উইকেট। সেটির স্বীকৃতি পেলেন আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯ দাপ এগিয়েছেন টাইগারদের ডানহাতি পেসার।

র‌্যাঙ্কিংয়ে ৯৭ থেকে এগিয়ে এখন ৮৮ নম্বরে আছেন খালেদ। তবে পিছিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে টেস্ট বোলিংয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান এখন ২৯ নম্বরে।

উইন্ডিজ ডেরায় সিরিজে বল হাতে বেশ অনুজ্জ্বল ছিলেন সাকিব। দুই ম্যাচে পেয়েছেন মাত্র এক উইকেট। অন্যদিকে এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার খালেদ। দুই ম্যাচ মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ২৯ বর্ষী পেসার।

শুধু বোলিংয়েই নয়, ব্যাটিং এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও পিছিয়েছেন সাকিব। সেন্ট লুসিয়া টেস্টে ভরাডুবির পর ব্যাটিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন বাঁহাতি তারকা। অবস্থান এখন ৩৯-এ। এক ধাপ পেছানো তামিম ইকবাল আছেন তার ঠিক উপরে, ৩৮ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনমন ১ ধাপ, আছেন তিনে। তাকে পেছনে ফেলেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অশ্বিনের সতীর্থ রবীন্দ্র জাদেজা।

বোলিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছেন ডানহাতি অফস্পিনার, এখন অবস্থান ২০-এ।

Tags: আইসিসিখালেদতামিমমিরাজলিড স্পোর্টসসাকিব
Previous Post

মন খারাপ থাকলে মিষ্টি খাই: দীঘি

Next Post

চুয়াডাঙ্গায় বিদেশি আমের উৎপাদন

Next Post
বাগানে কাঁঠাল গাছের ফল সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় বিদেশি আমের উৎপাদন

প্যারিস সেন্ট জার্মেই ফুটবল দলের খেলোয়াড়রা হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমার-এমবাপেদের নতুন জার্সি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT