চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেঞ্চের ক্রিকেটাদের নিয়ে আরেকটি ভালো দল করা যাবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা ক্রিকেটারদের নিয়ে চলতি বিপিএলে দল সাজিয়েছে ফরচুন বরিশালের। তারকা সমৃদ্ধ দল হওয়ায় ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না অনেকেরেই। যেমন লম্বা সময় ধরে বেঞ্চে আছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া আরেক স্পিনার নাঈম হাসানের তো কোনো ম্যাচ খেলার সুযোগই হয়নি। এরকম অনেক ক্রিকেটারকেই বসে থাকতে হচ্ছে বরিশালের বেঞ্চে। তাইতো তাইজুল বললেন, বরিশালের বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়েই আরও একটি ভালো দল গঠন করা যাবে।

শনিবার লিগপর্বে শেষ ম্যাচে চিটাগং কিংসের মুখোমুখি হবে বরিশাল। তার আগেরদিন শুক্রবার মিরপুর একাডেমি মাঠে অনুশলীন সেরে নিয়েছে তামিম ইকবালের দল। পরে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। সেখানে বরিশালের শক্তিমত্তা ও নিজের খেলা নিয়ে কথা বলেন এই স্পিনার।

‘আমি বারবার একটা কথাই বলতেছি। আমাদের আসলে টিমটা দেখতে হবে আপনি অন্য টিম গুলো দেখেন আর আমাদেরটা দেখেন। আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে? তাদেরকে দিয়ে হয়তো অন্য আরেকটি টিমের থেকে ভালো দল করা যাবে, আমার কাছে মনে হয়।’

ম্যাচ না খেলতে পারার আক্ষেপ নেই তাইজুলের। জানালেন, দলের বাস্তবতা অনুভব করেই ম্যাচ খেলার আশা করেননি নিজেই। বলেছেন, ‘আমি ম্যাচ খেলিনি। না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন, রিশাদ বা তানভীর, ওরা এখন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে টি-টুয়েন্টি সংস্করণে। এখানে প্রশ্নই আসে না যে, আমি অনেক ম্যাচ খেলব। এটাই স্বাভাবিক ও মেনে নিতে হবে। আমাদের দল ভালো খেলছে, এটাই গুরুত্বপূর্ণ।’

‘অভিজ্ঞতার কিছু নেই। আগেও খেলেছি, বিপিএল নিয়ে অনেক অভিজ্ঞতা আমার আছে। পরিস্থিতি বুঝতে হবে যে, আমাদের দলটা কেমন বা দলে কেমন ক্রিকেটার আছে। এই ফরম্যাটে আমাদের জাতীয় দলে যে দুজন খেলে, তানভীর আর রিশাদ, ওরা খেলছে এখানে। ওদেরকে এখানে খেলাবেন না, তা তো হয় না। তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে। তারা যদি একবারে পারফর্ম না করত, তাহলে আমার সুযোগ আসত।’-যোগ করেন তাইজুল।

চলতি আসরে পারিশ্রমিক জটিলতা নিয়ে কয়েকটি দলের নাম সবার আগে আসলেও ভিন্ন বরিশাল। তাইজুল জানালেন তাদের পেমেন্ট ঠিকঠাকই পেয়েছেন। বলেছেন, ‘আমি এই দলে গত দুই বছর ধরে খেলছি। তো গত দুই বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল। এ বছর আমাদের তামিম ভাই সব দিক মিলে দেখছেন। টিমের প্রতি কোনো কমপ্লেইন নেই। পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা ৫০% পেয়েছি এবং সামনে আরো দুই চার দিনের মধ্যে হয়তো ২৫% পাবো আর কি।’

Tags: তাইজুলবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
Previous Post

দুই ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

Next Post

একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, আরও যা প্রস্তুতি

Next Post
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন, পেছনে ব্যানার রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, আরও যা প্রস্তুতি

প্রতিবাদী গানের ছবি যেখানে বন্দুকের ছায়া ও পাখির ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে জুলাই আন্দোলনের যে চিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT