চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে জুলাই আন্দোলনের যে চিত্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রতিবাদী গানের ছবি যেখানে বন্দুকের ছায়া ও পাখির ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনে পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ সরাসরি রাজনৈতিক নেতৃত্বই দিয়েছিল বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্বনামধন্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

২৭ জানুয়ারি প্রকাশিত এইচআরডব্লিউ’র একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনেক পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা বিশ্বাস করেন যে, আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ তারা রাজনৈতিক নেতৃত্ব থেকে পেয়েছেন।’

এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৫০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি ২৮ জানুয়ারি মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘বর্ষা-বিপ্লব পরবর্তী: বাংলাদেশের নিরাপত্তা খাতের স্থায়ী সংস্কারের রোডম্যাপ’ এ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করে।

এইচআরডব্লিউ’র সঙ্গে এক সাক্ষাৎকারে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমার মনে হয়, ওই অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে বেশি নির্ধারিত হচ্ছিল রাজনৈতিক নেতাদের দ্বারা।’

অন্য একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি আশপাশের বাড়ি থেকে যারা আন্দোলন দেখছিল, তাদের ওপরও গুলি চালাতে। মূল উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে বুঝিয়ে দেওয়া যেন তারা দেখার চেষ্টা না করে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তারা প্রাণঘাতী বলপ্রয়োগের জন্য বারবার সরাসরি ও প্রচ্ছন্ন নির্দেশ পেয়েছিলেন।

একজন কর্মকর্তা ব্যাখ্যা করেন, ‘সিনিয়র কর্মকর্তারা আমাদের যারা ‘অরাজকতা’ সৃষ্টি করছে, তাদের কাউকে ছাড় না দেওয়ার এবং কঠোর হওয়ার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘তারা সরাসরি ‘গুলি চালাও’ না বললেও নির্দেশ ছিল স্পষ্ট; সর্বোচ্চ বল প্রয়োগ করো, যা প্রয়োজন মনে করো, তা-ই করো।’

একই কর্মকর্তা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সিনিয়র কর্মকর্তারা সরাসরি সিসিটিভি ফুটেজ দেখে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ভিডিও গেমের মতো গুলি চালানোর নির্দেশ দিচ্ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এ নির্দেশ দেন, যিনি পরে ডেপুটি কমিশনারদের নির্দেশ দেন।

প্রতিবেদনে এই নির্দেশের ধারাক্রম বাংলাদেশের পুলিশ কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগস্টে একজন পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের সহিংসতা ঠেকানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, গুলি করি, মরে একটা। আহত হয় একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এইডা হইল স্যার সবচেয়ে বড় আতঙ্কের।’

ছাত্র আন্দোলনকারীদের অপহরণ ও নির্যাতন

২৬ জুলাই, ছয়জন ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকার একটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিতে গেলে সাদা পোশাকের পুলিশ তাদের অপহরণ করে। অতিরিক্ত বলপ্রয়োগ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলায় তারা আহত হয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের এক সপ্তাহ ধরে গোপন স্থানে আটক রাখা হয় এবং একটি ভিডিও বিবৃতি দিতে বাধ্য করা হয়, যেখানে তারা আন্দোলন বন্ধের ঘোষণা দেন। তবে ১ আগস্ট তাদের মুক্তি দেওয়া হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করে ভারতে চলে যান।

আন্দোলনের পর সহিংসতা ও পুলিশের ভূমিকা

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৫ আগস্টের পর পুলিশ বেশ কিছু সহিংস ঘটনার জন্ম দেয়। উদাহরণস্বরূপ, ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশ বিক্ষোভে হতাহতদের বহনকারী গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এক প্রত্যক্ষদর্শীর মতে, হাতকড়া পরা অবস্থায় অন্তত একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৫৫ বছর বয়সী রাজিয়া বেগম বলেন, ‘আমার জীবনে আমি প্রথমবার নিরপরাধ মানুষকে এভাবে জীবন্ত পুড়িয়ে মারতে দেখলাম।’

তিনি জানান, প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপরও গুলি চালায়। ‘রাস্তা রক্তে ভেসে যাচ্ছিল,’ রাজিয়া বলেন।

তিনি যোগ করেন, ‘মানুষের পায়ে নয়, সরাসরি শরীরে গুলি করা হচ্ছিল।

Previous Post

একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা, আরও যা প্রস্তুতি

Next Post

দাপুটে আয়াক্সকেও খেলতে হবে ইউরোপা লিগের প্লে-অফ

Next Post
দুই ফুটবল খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে আয়াক্সকেও খেলতে হবে ইউরোপা লিগের প্লে-অফ

আজমেরী বর্ষার খোলা চোখের স্বপ্নের জন্য সুন্দর পটভূমিতে সাদা ও হলুদ শাড়ি পরা নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজমেরী বর্ষার খোলা চোখের স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT