চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ১৮ টাকায় দুই ব্লকবাস্টার ছবি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 06, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার দুই জনপ্রিয় ব্লকবাস্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা হল মাতিয়ে এবার ওটিটিতে আসছে গেল ঈদুল আযহায় মুক্তি পাওয়া দুটি সুপারহিট ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। যারা সিনেমা হলে দেখতে পারেননি, তাদের জন্য ডিজিটাল মাধ্যমে দেখার সুযোগ এলো।

মাত্র ১৮ টাকায় এই দুটি সুপারহিট ছবি দেখার সুযোগ দিচ্ছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। তাদের গ্রাহকদের ১৮ টাকায় চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ দিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবি গ্রাহকরা চরকিতে মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি ব্লকবাস্টার সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।

মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।

রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেয়া।

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, সিনেমা দর্শকরা তাণ্ডব ও উৎসব দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাচ্ছে।

এরআগে চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৬ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে চরকির গ্রাহকরা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দেখতে পারবেন।

Tags: উৎসবজয়া আহসানতাণ্ডবতানিম নূররায়হান রাফীশাকিবসিনেমা
Previous Post

সী পার্ল রিসোর্ট ছেড়ে আরেক হোটেলে উঠলেন এনসিপি নেতারা

Next Post

সামিউনের অলরাউন্ড পারফর্মে আরও একটি জয় বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামিউনের অলরাউন্ড পারফর্মে আরও একটি জয় বাংলাদেশের

কক্সবাজার সফরে এনসিপির ৫ নেতা, শোকজ, ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সফরে এনসিপির ৫ নেতা, শোকজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT