চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামিউনের অলরাউন্ড পারফর্মে আরও একটি জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 06, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে সামিউন বাসিরের দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রোটিয়া যুবাদের বিপক্ষে অবশ্য দ্বিতীয়টিতে হেরে যায় লাল সবুজের দল। লিগপর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে টাইগার যুবারা। আবারও জয়ের নায়ক সামিউন বাসির। তার অলরাউন্ড পারফর্মে প্রোটিয়াদের ৫ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

হারারেতে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠায় বাংলাদেশ। ৩৭.২ ওভারে ১৪৭ রানে তাদের গুটিয়ে দেন সানজিদ মজুমদার ও সামিউনরা। জবাবে নেমে সামিউনের অপ্রতিরোধ্য ফিফটিতে ২৯.৩ ওভারে জয় নিশ্চিত করে যুবা টিম টাইগার্স।

প্রোটিয়াদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। রিফাত বেগ একপ্রান্ত আগলে রাখলেও একে একে ফিরে যান জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন ও কালাম সিদ্দিকী।

৫৭ রানে ৪ উইকেট হারানোর মোহাম্মদ আব্দুল্লাহ ও রিফাতের জুটিও ভেঙেছে দ্রুত। ১১ রান যোগ করেন দুজনে, রিফাত ফিরে যান ৪৭ বলে ৪৩ রান করেন। ৬৮ রানে ৫ ব্যাটারকে হারানোর পর আব্দুল্লাহকে নিয়ে হাল ধরেন সামিউন। দুজনে ৭১ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জয় নিশ্চিত করেন। ৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫২ রান করেন সামিউন, আব্দুল্লাহ ৪৭ বলে ২০ রান করেন।

প্রোটিয়া পেসার বায়ান্ডা মাজোলা ৪ উইকেট নেন। পল জেমস নেন এক উইকেট।

এর আগে প্রোটিয়াদের ব্যাটে পাঠিয়ে দারুণ করেন সানজিদ মজুমদার। ৮ ওভারে ৩৯ রান খরচায় নেন ৪ উইকেট। আল ফাহাদ ও সামিউন দুটি করে উইকেট নেন। রিজান ও ইকবাল হোসেন ইমন নেন একটি করে উইকেট।

প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৯ রান করেন ব্যান্ডলি এমবাথা। পল জেমস করেন ৩৩ রান। ভিহান প্রিটোরিয়াস ১৮ এবং আদনান লাগাদিয়ান করেন ১৬ রান।

শুক্রবার লিগপর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রোটিয়ারা। স্বাগতিক জিম্বাবুয়ে ৫ ম্যাচে জয় শূন্য। ১০ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ।

Tags: জিম্বাবুয়েত্রিদেশীয় সিরিজবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলরিফাতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসামিউন
Previous Post

মাত্র ১৮ টাকায় দুই ব্লকবাস্টার ছবি!

Next Post

কক্সবাজার সফরে এনসিপির ৫ নেতা, শোকজ

Next Post
কক্সবাজার সফরে এনসিপির ৫ নেতা, শোকজ, ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সফরে এনসিপির ৫ নেতা, শোকজ

বাংলাদেশ নারী ফুটবল দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরিকার জোড়া গোল, শক্তিশালী লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT