চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আসছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 12, অক্টোবর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। বাংলাদেশ দলে পরিবর্তনের সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এ তথ্য। তবে কোন কোন পজিশনে পরিবর্তন আসবে সেটি সম্পর্কে আগাম ধারণা দেননি তিনি।

অন্য একটি সূত্রে খবর, বোলিং ও ব্যাটিং বিভাগ মিলিয়ে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে।

বিশ্বকাপের বাছাই রাউন্ডের দলগুলো ৯ থেকে ১৫ অক্টোবর খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আয়োজক কমিটি।

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগেই স্কোয়াড পুনর্বিন্যাস করতে চলেছে বিসিবি। সেক্ষেত্রে সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলামরা আশায় থাকতে পারেন। বেধে দেয়া সময়ের পর ইনজুরি ছাড়া খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।

আগামী ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু হবে। সরাসরি মূল পর্বে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। হোবার্টে প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে টাইগারদের প্রথম প্রতিপক্ষ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পরিবর্তনবাংলাদেশ দললিড স্পোর্টসস্কোয়াড
Previous Post

বিশ্বকাপে প্রিটোরিয়াসের বদলি জানসেন

Next Post

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ

Next Post
অফিসে বসে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বিষয়ক আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ

তরুণ প্রজন্মের আইসিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিটি’র প্রবৃদ্ধি ধরে রাখতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT