চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিটি’র প্রবৃদ্ধি ধরে রাখতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 12, অক্টোবর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
তরুণ প্রজন্মের আইসিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, আইসিটি খাত আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। এই প্রবৃদ্ধি ধরে রাখতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার ১২ অক্টোবর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এমওইউ স্বাক্ষরিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমির উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক জ্ঞান, দক্ষতা বিকাশ এবং দেশে একটি আইসিটি ইকোসিস্টেম তৈরি করা।   

উপাচার্য বলেন: এই আইসিটি অ্যাকাডেমির দ্বারা আমরা আমাদের আমাদের শিক্ষার্থীদের প্রয়োজনীয় আইসিটি বিষয়ক দক্ষতা প্রদানের মাধ্যমে ভবিষ্যত উপযোগী করে গড়ে তুলতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।

হুয়াওয়ে এর নিজস্ব লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের অনলাইন প্রশিক্ষণ সামগ্রী এবং বিভিন্ন ধরনের কোর্স প্রদান করবে। পাশাপাশি, এ অ্যাকাডেমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হুয়াওয়ে কর্তৃক প্রত্যায়িত প্রশিক্ষক হওয়ার জন্য প্রশিক্ষণ দিবে। প্রশিক্ষণ লাভের পর বিশ্ববিদ্যালয়টির প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষকরা আইসিটি অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিবেন।

হুয়াওয়ে বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন বিভাগের কান্ট্রি ডিরেক্টর কার্ল ইউয়িং বলেন, “আজকের তরুণদের আইসিটি খাতে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি কাজ করছে। এই আইসিটি অ্যাকাডেমির মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা স্বনামধন্য অ্যাকাডেমিশিয়ান ও আইসিটি খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন। তরুণ প্রজন্মের আইসিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ বুয়েট, কুয়েট ও রুয়েটে আইসিটি অ্যাকাডেমি বিপুল সাড়া ফেলেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা একই ধরনের সাড়া পাবো বলে আমি প্রত্যাশা করছি। অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে নতুন এ অ্যাকাডেমিটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

হুয়াওয়ে ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কো-অপারেশন প্রকল্প হিসেবে আইসিটি অ্যাকাডেমি চালু করে। বর্তমানে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বজুড়ে ৯০টির বেশি দেশে হুয়াওয়ের পরিচালনায় ১৫০০ আইসিটি অ্যাকাডেমি কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগের সঙ্গে সব মিলিয়ে ৯২৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্পৃক্ত। এছাড়াও, বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী এই উদ্যোগ থেকে উপকৃত হচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ সহ হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: হুয়াওয়ে
Previous Post

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ

Next Post

বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বৈঠকে বসে আলোচনা করছেন, বই ও নোটপ্যাডের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের মুখোমুখি না হয় সেজন্য প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন ভবন, ঢাকার একটি আধুনিক মিডিয়া ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ অধিবেশন শুরু ৩০ অক্টোবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT