চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির সেই পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম, নয়ত বিপিএল বর্জনের ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেটারদের বেতন প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। যে কারণে তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বৃহম্পতিবার দুপুর একটায় গড়াতে চলা বিপিএল ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হয় সব ধরনের বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।

বুধবার রাতে সাংবাদিকদের সঙে অনলাইন বৈঠকে এই ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।

বলেছেন, ‘আপনারা দেখছেন, শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। একজন বোর্ড পরিচালক, উনি যেভাবে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করছেন। একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এইভাবে খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পারেন না। আমরা দ্রুতই ওনার পদত্যাগ চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএল-এর প্রথম ম্যাচের আগে যদি পদত্যাগ না করেন তাহলে তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

এর আগে বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দিবো? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

এমন কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন এম নাজমুল। বলেছেন, ‘ এই বিষয়টা (ক্ষতিপূরণ) তুলতেই পারবে না। কারণ, আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটাও বৈজ্ঞানিক সিদ্ধান্ত আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাইলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। ফেরত দাও।’

পরে বিবৃতিতে নিজেদের অবস্থান পরিস্কার করে বিসিবি। বিবৃতি দেশের এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিসিবি বলেছে, ‘ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা বক্তব্য এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

Tags: এম নাজমুলকোয়াবটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাজমুলবাংলাদেশবিসিবিমিঠুনলিড স্পোর্টস
Previous Post

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত চিত্রনাট্যের ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব’

Next Post

আমানতের মুনাফা ও মূল টাকা ফেরত চায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

Next Post

আমানতের মুনাফা ও মূল টাকা ফেরত চায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি, সারাদিনে যা যা ঘটল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT