চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি, সারাদিনে যা যা ঘটল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফিফা বিশ্বকাপের ট্রফি বুধবারের দিনটা ঢাকায় ছিল। অনেক আয়োজন ছিল। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান গিলবের্তো সিলভার হাত ধরে ট্রফি বেড়াতে আসে বাংলাদেশে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, বিনোদন জগতের তারকা, ভক্ত সমর্থক, গণমাধ্যম কর্মীসহ অসংখ্য সৌভাগ্যবান দেখা পেয়েছেন বিশ্বকাপের সোনালি মুকুটের।

ট্যুরে বিশ্বকাপের মূল ট্রফিটি সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩তে এসে পৌঁছায়। বিমানবন্দরের টারম্যাকে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রফির আগমন উদযাপন করা হয়। বিশ্বকাপজয়ী গিলবের্তো সিলভা টারম্যাকে ট্রফি উন্মোচন করেন। এসময় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী ঢুলি নৃত্য।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালসহ অনেকে।
‍
দুপুর থেকে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়। বাফুফের কর্মকতারা, কিছু নির্বাচিত দর্শক এবং গণমাধ্যম কর্মীরা ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পান। আয়োজকদের তথ্য, রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য ট্রফি উন্মুক্ত রাখা হবে।

সর্বপ্রথম ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। পরে ২০১৩ সালে এবং সবশেষ ২০২২ সালে বাংলাদেশে আনা হয়েছিল এটি।

৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের ট্রফি ট্যুর চলছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১টি ফিফা সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে।

১৯৭৪-এর বিশ্বকাপ থেকে বর্তমান ট্রফিটি বিশ্বজয়ীদের হাতে দেয়া হয়ে থাকে। এটি ১৮ ক্যারেট সোনায় নির্মিত এবং ভিত্তিতে থাকে ম্যালাকাইটের ব্যান্ড। উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং ওজন ৬.১৭৫ কিলোগ্রাম। ট্রফিটি তৈরি করেছে ইতালির জিডিই বের্তনি কোম্পানি।

২০২৬ ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবার আয়োজন হবে তিন দেশে, যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয়। ৪৮ দলের আসরে হবে ১০৪ ম্যাচ।

Tags: গিলবের্তোতাবিথফিফাবাংলাদেশবিশ্বকাপব্রাজিলমোরসালিনলিড স্পোর্টস
Previous Post

আমানতের মুনাফা ও মূল টাকা ফেরত চায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

Next Post

একদিনের জন্য ঢাকায় আসলো ফিফা বিশ্বকাপ ট্রফি

Next Post

একদিনের জন্য ঢাকায় আসলো ফিফা বিশ্বকাপ ট্রফি

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর পুলিশের তদন্ত: জুবিন গার্গকে হত্যা করা হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT