চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হারানোর পরও ‘আক্ষেপ’ যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 07, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাস করছে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান আউট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে কানাডার বিপক্ষে জয়ের পর সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন স্বাগতিক যুক্তরাষ্ট্র। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা বাবার আজমদের হারালেও খানিক আক্ষেপ যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের। শুরু থেকে নিয়ন্ত্রণে থাকা ম্যাচটি নির্ধারিত ওভারের মধ্যেই জেতা উচিৎ ছিল বলেই তিনি মনে করছেন।

ম্যাচ শেষে ৩১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমি যখন আউট হয়েছিলাম তখনও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। ম্যাচটি নির্ধারিত ওভারের মধ্যেই আমাদের শেষ করা উচিৎ ছিল। সুপার ওভার পর্যন্ত নিয়ে যাওয়া ঠিক হয়নি। তবে ম্যাচের শেষ দিকে আমরা স্নায়ুচাপ ধরে রেখেছিলাম। বিশেষ করে সুপার ওভারে, যা আমাদের ১৮ রানের পুঁজি পেতে বড় ভূমিকা রেখেছে।’

‘টস জিতে প্রথমে বোলিংয়ের পরিকল্পনা ছিল। আমরা জানতাম, উইকেট পেস বোলারদের সাহায্য করবে। যে কারণে আমরা তাদের কিছুটা চাপে রাখতে পেরেছিলাম। পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলাম, যা আমাদের দারুণভাবে সহায়তা করে। তবে হ্যাঁ, আগে থেকেই আমার মনে হয়েছিল এমন উইকেটে ১৬০ রান আসতে পারে। আমার মনে হয়, পুরো ম্যাচই আমাদের নিয়ন্ত্রণে ছিল।’

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান তোলে বাবর আজমের দল। জবাবে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩ উইকেটে ১৫৯ রান ছুঁয়ে ফেলে যুক্তরাষ্ট্র। স্কোর টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে এক উইকেটে ১৮ রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান এক উইকেটে ১৩ রানে থামে।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪বাবরমোনাঙ্ক প্যাটেলযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
Previous Post

এটি কঠিন সময়ে দুর্বল বাজেট: সিপিডি

Next Post

আইটেম গান নিয়ে এলো ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’

Next Post
ঈদের আইটেম গানের দৃশ্য, নারীর নাচ ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইটেম গান নিয়ে এলো ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’

মক্কায় হজযাত্রীরা তাওয়াফের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন পর্যন্ত ১২ হজযাত্রীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT