চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটেম গান নিয়ে এলো ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 07, জুন 2024
in বিনোদন
A A
ঈদের আইটেম গানের দৃশ্য, নারীর নাচ ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আইটেম গানের এক ঝলক নিয়ে এলো ঈদের ছবি ‘ময়ূরাক্ষী’। ছবিটির সোশ্যাল মিডিয়া পেজে ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়।

ছবির নির্মাতা রাশিদ পলাশ জানান, এটাকে তিনি ইন্ট্রোডিউসিং সং বলতে চান। ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই’ শিরোনামের আইটেম গানে নাচতে দেখা যায় আলিশা ইসলামকে। নাদিম ভুঁইয়ার সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি।

গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট, বাংলা সিনেমার সোনালি সময়ও ফিরে এসেছে গানটিতে।

‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ।

মুক্তি সামনে রেখে এখন প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও শিল্পীরা। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার ও টিজার।

টিজারে দেখা যায়, ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান, সাহায্য চাইছেন পাইলট। গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে উত্তেজনা। টিজারের শেষে লেখা দেখা যায়– ‘বেঈমান পাখির গল্প’ ।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন, “প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি। বিমান ছিনতাইয়ের ঘটনা আছে। রোমান্টিক ঘরানার থ্রিলার সিনেমা এটি। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক বলবে।”

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

Tags: জুলফিকার চঞ্চলদীপক সুমনফারজানা ছবিফারুকময়ূরাক্ষীমানিক শাহমিতুলমুহিন খানরাশিদ পলাশলিড বিনোদনসমু চৌধুরীসাদিয়া মাহিসাবিনা পুঁথিসিনেমাসুমিত সেনগুপ্ত
Previous Post

পাকিস্তানকে হারানোর পরও ‘আক্ষেপ’ যুক্তরাষ্ট্রের

Next Post

এখন পর্যন্ত ১২ হজযাত্রীর মৃত্যু

Next Post
মক্কায় হজযাত্রীরা তাওয়াফের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন পর্যন্ত ১২ হজযাত্রীর মৃত্যু

ওবায়দুল কাদেরের ভাষণ দিচ্ছেন, পাশে সাংবাদিকরা ও অন্যান্য নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT