চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে বিদায় জানিয়ে সুপার এইটে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 14, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ব্যাটসম্যান উইকেটে খেলছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিনিদাদে খেলতে নেমেছিল আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি। সঙ্গে অবশ্য নিউজিল্যান্ডের অস্তিত্বটাও ছিল। এ ম্যাচের ফলের উপর কিউইদের ভাগ্য ঝুলছিল। একশো রানের নিচে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে সুপার এইটে যাওয়ার অর্ধেক কাজটা সেরে রেখেছিল আফগান দল। সুস্থির ব্যাটিংয়ে ৭ উইকেটের জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে পরের রাউন্ডে পা দেয়ার পাশাপাশি ব্ল্যাক ক্যাপসদের গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত করে দিয়েছে রশিদ খানের দল।

শুক্রবার ভোরে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯৫ রানে অলআউট হয় আসাদ ভালার দল। জবাবে আফগানরা ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রাস্তা খুঁজে নেয়।

সি-গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট ঝুলিতে ভরেছে সুপার এইটের টিকিট কাটা আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। রানরেটে এগিয়ে থাকায় আফগানরা টেবিল টপার, দুইয়ে ক্যারিবীয় দল। উগান্ডা তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে। পাপুয়া নিউগিনি তিনটি ও নিউজিল্যান্ড দুটি ম্যাচ খেললেও কোনো পয়েন্টের দেখা পায়নি। কিউইরা যদি বাকি দুটি ম্যাচে জেতেও, তাদের পরের পর্বের আশা আর বেঁচে নেই।

৯৬ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওভারে ইব্রাহিম জাদরানের উইকেট হারায় আফগান দল। রানের খাতা না খুলে এ ওপেনার সিমা কামেয়ার বলে বোল্ড হন। পরের ওভারে ১১ রান করা আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে বোল্ড করেন আলেই নাও।

গুলবাদিন নাইব ও আজমাতুল্লাহ ওমরজাই তৃতীয় উইকেটে ৩৩ রান যোগ করে শুরুর ধাক্কা সামলান। ৫৫ রানে সাজঘরে ফেরেন ওমরজাই। ব্যক্তিগত ১৩ রানে নরম্যান ভানুয়ার বলে বোল্ড হন।

অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিকে নিয়ে বাকি কাজটা অনায়াসে সেরে নেন নাইব। চতুর্থ উইকেটে দুজনে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আফগানিস্তানকে সুপার এইটে নিয়ে যান। নাইব ৩৬ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ ও নবি ২৩ বলে এক চারে ১৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি পাপুয়া নিউগিনির। ৩০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে পাওয়ার প্লেতে। নাভিন-উল-হক ও ফজলহক ফারুকীদের দুর্দান্ত বোলিংযে বেশ চাপে পড়ে। সর্বোচ্চ ৩২ বলে ২৭ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার কিপলিং ডোরিগা।

বাকিদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন কেবল আলেই নাও (১৩) ও অধিনায়ক আসাদ ভালা (১১)। অন্যদের কেউই আর পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার ফজলহক ফারুকী। দুটি উইকেট শিকার করেন নাভিন-উল-হক।

Tags: আফগানিস্তান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ড২৪পাপুয়া নিউগিনি২৪লিড স্পোর্টস
Previous Post

ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলার ঋণ দিবে জি-৭

Next Post

৩.১ ওভারেই ম্যাচ শেষ, খেলা শেষ হয়েছিল ২ বলে জিতেও

Next Post
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩.১ ওভারেই ম্যাচ শেষ, খেলা শেষ হয়েছিল ২ বলে জিতেও

ব্যাংকে লম্বা লাইন, গ্রাহকরা ব্যাংকিং সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ছুটির ৩ দিন ব্যাংক খোলা থাকবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT