চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩.১ ওভারেই ম্যাচ শেষ, খেলা শেষ হয়েছিল ২ বলে জিতেও

বিশ্বকাপে এমন রেকর্ডের কাছাকাছি যে কীর্তিগুলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 14, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানকে উড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার রাস্তাটা আগের চেয়ে অনেকটা সহজ করেছে ইংল্যান্ড। ৪৮ রানের মামুলি লক্ষ্যের পিছু নেমে জস বাটলারের দল ১০১ বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে এটি সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড। এদিন ১৩.২ ওভারে মাত্র ৪৭ রান তুলে গুটিয়ে যায় ওমান। জিততে ইংলিশরা খেলেছে সবে ১৯ বল, ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ে নোঙর করেছে।

বাংলাদেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সর্বনিম্নের রেকর্ড ৩৯ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ জয় পেয়েছিল শ্রীলঙ্কা। চট্টগ্রামে সেই খেলায় লঙ্কানরা ৯০ বল হাতে রেখে জিতেছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার সেই রেকর্ড ভেঙেছে থ্রি লায়ন্স দলটি।

দুর্দান্ত রেকর্ডটির পরের ধারাবাহিকতা এমন, চলতি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ৮৬ বল হাতে রেখে অস্ট্রেলিয়া, ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৮২ বল হাতে রেখে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে ৮১ বল বাকি থাকতে ভারত ও ডাচদের সঙ্গে ৭৭ বল অবশিষ্ট রেখে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিয়েছিল।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ডের পরিসংখ্যান অবশ্য চোখ কপালে ওঠার মতোই। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র ২ বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল।

Tags: ইংল্যান্ড২৪ওমান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্পেন
Previous Post

নিউজিল্যান্ডকে বিদায় জানিয়ে সুপার এইটে আফগানিস্তান

Next Post

সরকারি ছুটির ৩ দিন ব্যাংক খোলা থাকবে

Next Post
ব্যাংকে লম্বা লাইন, গ্রাহকরা ব্যাংকিং সেবা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ছুটির ৩ দিন ব্যাংক খোলা থাকবে

ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গার পর প্রথমবারের মতো উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দাঙ্গার পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT