চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুনাথিলাকা অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন না, জামিন হয়নি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 07, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটার গুনাথিলাকা হেলমেট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা বাদ পড়ার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলেন ধানুস্কা গুনাথিলাকা। গ্রুপপর্বে টেবিলের চারে থেকে দেশে ফিরেছে দাসুন শানাকার দল। এক নারীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করায় অভিযুক্ত গুনাথিলাকা ফিরতে পারছেন না। গ্রেপ্তার হওয়া লঙ্কান ব্যাটারের জামিনও নামঞ্জুর করেছে অস্ট্রেলিয়ার সিডনির আদালত।

হ্যামস্ট্রিং চোটে ভুগতে থাকা গুনাথিলাকার কারাবাস আরও দীর্ঘায়িত হচ্ছে তাতে। ধর্ষণের চারটি অভিযোগে ৬ নভেম্বর টিম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিডনির আদালত তার বিরুদ্ধে অবশ্য কোনো অপরাধের অস্তিত্ব খুঁজে পাননি। তবে ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়াসম তার জামিন আবেদন খারিজ করেছেন।

আদালতের এমন রায় ‘হতাশাজনক’ উল্লেখ করেছেন ৩১ বর্ষী গুনাথিলাকার আইনজীবী আনান্দ অমরনাথ। জামিনের জন্য সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। যদি জামিন আবেদন মঞ্জুর হয়, খুব দ্রুত জেল থেকে ছাড়া পেতে পারবেন লঙ্কান তারকা।

ছাড়া পেলেও অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন না গুনাথিলাকা। যতদিন পর্যন্ত বিচারকার্য সম্পূর্ণরূপে শেষ না হচ্ছে, ততদিন দেশটিতে থাকতে হবে। অমরনাথ জানিয়েছেন, জোরাল আবেদন ও কয়েকটি অপরাধের অভিযোগ আসার কারণে বিষয়টি শেষ হতে বছরখানেক লেগে যেতে পারে।

এর আগে অন্তত তিনবার গুনাথিলাকাকে শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড- এসএলসি। যার মধ্যে কমপক্ষে দুবার তার শাস্তি কমিয়ে আনা হয়েছিল। সোমবার তাকে সবধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে লঙ্কান বোর্ড।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও তদন্ত করা হবে। অস্ট্রেলিয়ার আদালতের দেয়া রায়ের উপর ভিত্তি করে গুনাথিলাকার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে তারা। নিরপেক্ষ তদন্তের জন্য অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকেও সবধরনের সহায়তা করবে।

গুনাথিলাকা ইস্যুতে খুব বেশি বলতে চাননি এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা। বলেছেন, ‘আমরা তাকে অবশ্যই সমর্থন করব।’ লঙ্কান বোর্ড এটিও বলেছে, এধরনের ঘটনার ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’র ভেতর দিয়ে যাবে।

Tags: গুনাথিলাকাগ্রেপ্তারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাসিডনি
Previous Post

কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকার লাশ উদ্ধার

Next Post

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ

Next Post
ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের দৃশ্য, জনসমাগম ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ

ফখরুলের নেতৃত্বে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ লড়াই: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT