চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকার লাশ উদ্ধার

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
3:47 অপরাহ্ন 07, নভেম্বর 2022
in কুষ্টিয়া, জনপদ
A A
কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকার লাশ উদ্ধার, পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক রোকসানা খানমের (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে হাউজিং ডি ব্লকের ২৮৫ নং (৬তলা বিশিষ্ট) নিজ বাড়ীর দোতলার বসবাসরত বেডরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা খানম যশোর জেলার ঝিকড়গাছার এলজিইডি অফিসে কর্মরত মোস্তাফিজুর রহমানের স্ত্রী। রোকসানা কুষ্টিয়া জেলা স্কুলে ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। নিঃসন্তান রোকসানা রাতে বাসায় একাই ছিলেন। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোকসানা খানম সকালে ঘুম থেকে না ওঠায় ওই বাসার ৪ তলায় বসবাসকারী তার বোনের ছেলে রোকসানাকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে রুমের দরজা কক্ষে প্রবেশ করে খাটের উপরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। তার ঘরের আলমারীসহ সমস্ত জিনিস পত্র এলোমেলো অবস্থায় ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন রোকসানা হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় রোকসানাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কিভাবে রোকসানাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

অন্যদিকে কুষ্টিয়ার খোকসার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আজ বেলা ১১টার দিকে খোকসা বাজার সংলগ্ন গড়াই নদীতে ভাসমান অবস্থায় এক ব্যাক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে খোকসা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে পাকশি নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। এখন পর্যন্ত নিহত ব্যাক্তির নাম ও পরিচয় পাওয়া যাইনি বলেও জানায় ওসি।

Tags: স্কুল শিক্ষিকা
Previous Post

রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

Next Post

গুনাথিলাকা অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন না, জামিন হয়নি

Next Post
অস্ট্রেলিয়া ক্রিকেটার গুনাথিলাকা হেলমেট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুনাথিলাকা অস্ট্রেলিয়া ছাড়তে পারবেন না, জামিন হয়নি

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষের দৃশ্য, জনসমাগম ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহে বিএনপি ও ছাত্রলীগের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT