চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্য ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 06, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করে উইকেটের দিকে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে রোহিত শর্মা বলেছিলেন, ভালো একটা স্কোর চান, যাতে বোলারদের কাজ সহজ হয়। অধিনায়কের সেই কথা আঙুল গুনে গুনে রেখেছেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। ফিফটি ছাড়ানো দুটি ঝোড়ো ইনিংসে ভারতও পেয়েছে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ।

মেলবোর্নে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়ে আছে ভারতের। গ্রুপ ২-এর শীর্ষে ওঠার লক্ষ্যে যাদব-রাহুলরা ৫ উইকেট হারিয়ে আনতে পারেন ১৮৬ রান। গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় তুলতে বড় লক্ষ্যই পেরোতে হবে ক্রেইগ আরভিনের দলকে।

রোববার দিনের প্রথম খেলায় অ্যাডিলেডে নেদারল্যান্ডসের কাছে হারে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের হারে শেষ চার নিশ্চিত হয়ে যায় ভারতের। আরেক খেলায় বাংলাদেশকে হারিয়ে টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে পাকিস্তান। ৬ পয়েন্ট তোলা পাকিস্তানকে পেছনে ফেলে গ্রুপসেরা হতে জয়ের বিকল্প নেই ভারতের।

সেমির মহড়ায় রূপ নেয়া ম্যাচে ব্যাটিংয়ে ভালো শুরু পায়নি রোহিতের দল। অধিনায়ক ফিরেছেন ১৩ বলে ১৫ রান করে। বিরাট কোহলি এনেছেন ২৫ বলে ২৬ রান। অপর পাশে ৩৫ বলে ঝড় তুলে রানের চাকা সচল রাখেন রাহুল।

বিশ্বকাপের এ আসরে দ্বিতীয় ফিফটি তুলে নেয়ার পর বেশি সময় থাকতে পারেননি রাহুল। রাজার বলে মাসাকাদজাকে ক্যাচ দেয়ার আগে তিনটি করে চার-ছক্কায় করেছেন ৫১ রান। বাকি সময়ে চলেছে শুধু সূর্যকুমার যাদব শো। মেলবোর্নের মাঠের প্রায় চারদিকে উড়িয়ে-ঘুরিয়ে মেরেছেন ৩৬০ ডিগ্রি ব্যাটার।

পঞ্চম উইকেট জুটিতে রিশভ পান্ট ব্যর্থ হলে যাদবকে সঙ্গ দেন পান্ডিয়া। ইনিংস শেষ করে আসার আগে যাদব শেষ ৫ ওভারে তুলেছেন প্রায় ষোলো করে রান। ভারত হার্দিককে হারালেও এসময় যোগ করে ৭৯ রান।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যাদব শো চলেছে ইনিংসের শেষ বল পর্যন্ত। ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও চারটি ছক্কা। এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক পেরিয়েছেন এদিন।

যাদব-রাহুল শো-র দিনে সবচেয়ে বাজে কাটিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগ্রাভা। ৫০ রান দিয়ে রোহিতকে ফিরিয়েছেন মুজারাবানি। ৪ ওভারে ৪৪ রান দেয়া এনগ্রাভার শিকারও এক উইকেট। বোলিংয়ে দুর্দান্ত ছিলেন শেন উইলিয়ামস। ২ ওভারে ৯ রান দিয়ে ফেরান কোহলি ও পান্টকে।

Tags: টি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতরাহুলসূর্যকুমার
Previous Post

বড়পর্দার নতুন জুটি কায়েস আরজু-শিরিন শিলা

Next Post

ভারত সিরিজের জন্য আগেভাগেই আসছেন ডমিঙ্গো

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বল হাতে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সিরিজের জন্য আগেভাগেই আসছেন ডমিঙ্গো

ইমরান ও পড়শীর প্রেমের মুহূর্তের ছবি, প্রেমের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান-পড়শীর ‌‘দ্বিতীয় জীবন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT