চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 05, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন ব্যাটিং করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: ঐচ্ছিক অনুশীলনে এলেন চার ক্রিকেটার। আজও দেখা গেল না লিটন দাসকে। কারেন রোল্টন ওভাল মাঠে এ ব্যাটারকে না দেখে ফিসফাস চলছিল, তাহলে কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলা হচ্ছে না ইনফর্ম ওপেনারের? দলীয় সূত্রে জানা গেছে রোববার খেলবেন বলেই আজও বিশ্রামে লিটন। ম্যাচের আগে অ্যাডিলেড ওভালের নেটে ব্যাটিং করবেন। খেলবেন ম্যাচও।

গতকাল রোল্টন ওভালে দলের সবাই অনুশীলন করলেও লিটন ছিলেন বিশ্রামে। ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মাঠে আসেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, লিটনকে নিয়ে চিন্তার কারণ নেই।

ভারতের কাছে হারের পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার ব্যাপারটি আর নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে কোনো দলের হারের প্রার্থনাও করতে হবে সাকিব আল হাসানদের।

ভারতের শেষ ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকা শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এ দুটি ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকাই পরিষ্কার ফেভারিট।

বাংলাদেশের হাতে আছে কেবল পাকিস্তানকে হারিয়ে সেমির সম্ভাবনা জাগিয়ে অন্যদের চিন্তায় ফেলা। অ্যাডিলেডে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানালেন সে দিকেই চোখ তাদের।

‘পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে ওদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। আমরা তাতের শক্তির জায়গা জানি, তারাও আমাদের শক্তির জায়গা সম্পর্কে জানে। তাই দারুণ একটি লড়াই হবে।

‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাকিস্তানকে হারাতে পারি। তবে সেমিফাইনালে খেলতে পারা আমাদের হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে।’

Tags: অ্যাডিলেডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিটললিড টি-টুয়েন্টি বিশ্বকাপশ্রীরাম
Previous Post

গাইবান্ধার ভোট বন্ধের পর এখনও ইসির হাতে খণ্ডিত রিপোর্ট

Next Post

তাসকিনকে পছন্দ জেমি সিডন্সের ছেলের

Next Post
একজন শিশু ক্রিকেট মাঠে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিনকে পছন্দ জেমি সিডন্সের ছেলের

জিজি প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন, ছবি দুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন জিজি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT