চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনকে পছন্দ জেমি সিডন্সের ছেলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 05, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
একজন শিশু ক্রিকেট মাঠে দাঁড়িয়ে হাত দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: কারেন রোল্টন ওভাল মাঠে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে হাজির হলেন জেমি সিডন্সের ছেলে জনা সিডন্স। বাবা সেন্টার উইকেটে তখন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে কাজ করছিলেন, ছেলে বাউন্ডারি লাইনে বল কুড়িয়ে দিচ্ছিলেন।

৯ বছর বয়সী জনা পেস বোলিং করেন। যদিও সুযোগ হয়নি টাইগার নেটে বোলিং করার।

বাবা জেমি সিডন্স ব্যাটিং কোচ হলেও ছেলে জনা সিডন্স ভালোবাসেন পেস বোলিং। পৃথিবীর সব পেসারকেই নাকি তার পছন্দ। চ্যানেল আই অনলাইনকে জানালেন, বাংলাদেশের তাসকিন আহমেদকে খুব পছন্দ করেন আর অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ককে। জনা জানান বাংলাদেশে আসার ইচ্ছের কথাও, ‘আমি কখনো যাইনি বাংলাদেশে, তবে যেতে চাই।’

মাঠ থেকে জেমি সিডন্সের বাড়ির দূরত্ব ১০ মিনিটের গাড়ির পথ। ঐচ্ছিক অনুশীলন থাকায় ছেলেকেও নিয়ে আসেন তিনি।

৫৮ বছর বয়সী জেমি আগেও বাংলাদেশের কোচ ছিলেন। সন্তানদের কাছে গল্প করেন বাংলাদেশ নিয়ে। ফেসবুকেও নানা ভিডিও, ছবি পোস্ট করেন। তাতে সন্তানদেরও আগ্রহ জন্মেছে বাংলাদেশ নিয়ে।

জেমির বড় মেয়ে একবার বাংলাদেশে এসেছিলেন। বয়স তখন মোটে ৮-৯ মাস। কিছুই মনে নেই। এখন থাকেন ম্যানচেষ্টারে।

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ রোল্টন ওভাল মাঠেই ক্যাম্প করতে চেয়েছিল। সিডন্সই ঠিক করেছিলেন তার বাড়ির কাছের ভেন্যুটি। আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দুটির ভেন্যু ব্রিসবেন হওয়ায় পরে পরিকল্পনা বদলাতে হয় বিসিবিকে।

সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে বিসিবি কর্তাদের মাঝে আলোচনার পথ তৈরি করতে চাচ্ছেন জেমি। সব ঠিক থাকলে রোববার বাংলাদেশের ম্যাচের দিনই হয়ত বসবে দুই পক্ষ।

Tags: অ্যাডিলেডএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০টি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২তাসকিনসিডন্স
Previous Post

লিটনকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

Next Post

মেয়েকে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন জিজি?

Next Post
জিজি প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন, ছবি দুটি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন জিজি?

নাজিফা তুষি হাসিমুখে চ্যানেল আই অনলাইনের জন্য সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরের কাজ আরও প্রস্তুতি নিয়ে করবো: নাজিফা তুষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT