চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একভাগ আনফিট থাকলেও খেলবেন না ফিঞ্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 03, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে স্বরূপে ফিরে ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন অ্যারন ফিঞ্চ। ফর্মে ফেরার বার্তায় যে সুখবর মিলেছিল, হ্যামস্ট্রিংয়ের চোটে সেটি উদ্বেগে মোড় নিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারে ফিঞ্চ আগে আশারবাণী শোনালেও এবার বললেন ভিন্ন কথা। পুরো ফিট না হলে খেলবেন না, সাফ জানালেন।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে। জিতলেও অজিদের সেমিফাইনালে খেলাটা নিশ্চিত নয়।

এমন সময়ে ফিটনেস প্রসঙ্গে ফিঞ্চ জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে তার খেলার ৭০ ভাগ সম্ভাবনা রয়েছে। তবে একভাগও নিজেকে আনফিট মনে হলে অস্ট্রেলিয়ার জন্য কোনোভাবেই খেলার ব্যাপারে আপস করবেন না।

ম্যাচের আগেরদিন অনুশীলনের মঞ্চে যেতে যেতে ফিঞ্চ বলেছেন, আমার হয়তো খেলার সম্ভাবনা ৭০ ভাগ, না খেলার ৩০ ভাগ। কিন্তু আজ বিকেলে সঠিকভাবে পরীক্ষা করে দেখব যে আমার খেলায় চোট কোনো বাধা সৃষ্টি করে কিনা।

ওয়ানডে থেকে বিদায় নিয়ে ফেলেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও শেষ টানবেন, এমন ইঙ্গিত ফিঞ্চ আগেই দিয়েছেন। পরিস্থিতি এমন, সেমিতে উঠতে না পারলে হয়তো মাঠ থেকে তার অবসর নেয়া হবে না।

অস্ট্রেলিয়ার অধিনায়কের সাফ কথা, যদি আমার মনে হয় একভাগও ফিট নই, তাহলে দলের পারফরম্যান্সের স্বার্থে আমি চোটের সঙ্গে আপোষ করে খেলবো না। যদি কোনো ব্যথা বা এরকম কিছু অনুভব করি, তবে খেলবো না।

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় এক নম্বর গ্রুপে এখনো টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৫ পয়েন্ট করে পাওয়া ইংল্যান্ড দুই ও অস্ট্রেলিয়া তিনে আছে রানরেটের কারণে।

আফগানিস্তানের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৭। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে নিউজিল্যান্ডও ঝুলিতে ৭ পয়েন্ট ভরবে। আবার শ্রীলঙ্কাকে হারালে ইংল্যান্ডেরও ৭ পয়েন্ট জুটবে। তখন রানরেটে বাজে অবস্থায় থাকা অস্ট্রেলিয়া পড়বে বাদ।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে হারে, তবে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপে চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা। রানরেটে অনেক এগিয়ে থাকায় কিউইরা তখন শেষ চারে যাবে।

গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জিতে নিজেদের কাজ সেরে রাখতে হবে। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কোনো একটি দলের হার চাইতে হবে।

Tags: টি-টুয়েন্টি অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফিঞ্চ
Previous Post

পুষ্টিগুণসম্পন্ন চাল খাওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

Next Post

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা, যেদিন-যখন ড্র

Next Post
চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ড্র এর জন্য প্রস্তুতিপর্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা, যেদিন-যখন ড্র

এয়ার অ্যাস্ট্রার চূড়ান্ত অনুমোদন পেয়েছে, কর্মকর্তাদের স্বাক্ষরিত চুক্তিপত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেল এয়ার অ্যাস্ট্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT