চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেল এয়ার অ্যাস্ট্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 03, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
এয়ার অ্যাস্ট্রার চূড়ান্ত অনুমোদন পেয়েছে, কর্মকর্তাদের স্বাক্ষরিত চুক্তিপত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আকাশে ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা।

বৃহস্পতিবার ৩ নভেম্বর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে ফ্লাইট পরিচালনার এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে প্রতিষ্ঠানটি। সার্টিফিকেটটি পাওয়ার ফলে ফ্লাইট পরিচালনায় আর কোনো বাধা নেই।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ও একাউন্টেবল ম্যানেজার ইমরান আসিফ এর কাছে এওসি হস্তান্তর করেন বেবিচক এর ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী সারা দেশে নিরাপদ ও দক্ষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের জিডিপিতে অবদান রাখার জন্য এয়ার অ্যাস্ট্রাকে ইন্ডাস্ট্রিতে স্বাগত জানান। আবেদনের এক বছরের মধ্যে বেবিচক এর নিয়মনীতি গুলো ধারাবাহিকভাবে মেনে চলার জন্য এবং ২০১৪ সালের পর প্রথম যাত্রীবাহী এয়ারলাইন হিসেবে এওসি পাওয়ায় তিনি এয়ার অ্যাস্ট্রাকে ধন্যবাদ জানান।

এয়ার অ্যাস্ট্রার সিইও বেবিচক কর্তৃপক্ষকে তাদের ক্রমাগত সহায়তা এবং নির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জানান, যা এয়ারলাইনটিকে সমস্ত নিয়ম মেনে এওসি অর্জন করতে সহায়তা করে। তিনি কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন যে এয়ার এ্যাস্ট্রা সবসময় পেশাদার কর্মীদের মাধ্যমে যাথাযথভাবে কাজ করার চেষ্টা করবে এবং সমস্ত নিয়ম-নীতি মেনে চলবে, বিশেষ করে নিরাপদ ফ্লাইট পরিচালনার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো।

এয়ার অ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

এওসি অর্জনের পর এয়ার অ্যাস্ট্রা শীঘ্রই বাণিজ্যিক কার্যক্রমের জন্য অফিসিয়াল ফ্লাইট সময়সূচী ঘোষণা করবে।

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, এয়ার অ্যাস্ট্রার প্রাথমিক পার্কিং স্টেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প স্টেশন হিসেবে রাখা হয়েছে। প্রয়োজন হলে রাতে সিলেট বিমানবন্দরে এয়ারক্রাফটগুলো রাখা হবে।

এয়ার অ্যাস্ট্রা জানায়, প্রাথমিকভাবে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা। তবে অগ্রাধিকার থাকবে কক্সবাজার ও সিলেটের মতো রুটগুলো।

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার কথা জানায় এয়ার অ্যাস্ট্রা। ইতোমধ্যে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি এয়ারক্রাফট তাদের বহরে যুক্ত হয়েছে।

২০২১ সালের মাঝামাঝি সময়ে বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। ৪ নভেম্বর তারা এনওসি পায়। প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশন শুরু করতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Tags: এয়ার অ্যাস্ট্রাবেবিচক
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা, যেদিন-যখন ড্র

Next Post

শনিবার ভূপেন হাজারিকাকে স্মরণ করবে শিল্পকলা

Next Post
শিল্পকলা অনুষ্ঠানে ভূপেন হাজারিকা স্মরণে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ভূপেন হাজারিকাকে স্মরণ করবে শিল্পকলা

পাকিস্তানে লংমার্চে ইমরান খান গুলিবিদ্ধ, আহত অবস্থায় উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে লংমার্চে ইমরান খান গুলিবিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT