চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিন্ডিকেট বানিয়েছে কৃত্রিম সংকট, বাড়িয়েছে টিকিটের দাম’

অভিযোগ অ্যাটাবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 পূর্বাহ্ন 13, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিমানবন্দরে একটি বোয়িং 787 বিমান প্রস্তুত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু ট্রাভেল এজেন্ট এয়ারলাইনসগুলোর টিকিট আগাম ‘ব্লক করে’ নিজেদের ‘জিম্মায় রেখে’ পরে ‘ইচ্ছামতো দাম বাড়াচ্ছে’ বলে অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (অ্যাটাব)। সংস্থাটির আরও অভিযোগ এরা ‘সিন্ডিকেট করে কবজায় নিচ্ছে’ বিমানে টিকিট। এর মাশুল গুনতে হচ্ছে প্রবাসীসহ সাধারণ বিমান যাত্রীদের।

আকাশপথের টিকেটের বাজার ‘পুনরায় সিন্ডিকেটের দখলে’ চলে গেছে বলে করেছে অ্যাটাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাব বলেছে, গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম রুটে টিকেটের মূল্য ‘গ্রুপ নামেই’ প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়। আর ‘কম্পিউটার সিস্টেমে’ এটা উঠে যায় এক লাখ ৭০ থেকে এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত।

বাংলাদেশের এয়ার টিকিটের উচ্চমূল্য কমানো এবং এই খাতে শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ই ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। তাতে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকেট বুকিং করার নির্দেশনা দেওয়া ছিল। এতে টিকেটের মূল্য কমে আসে।

কিন্তু মধ্যপ্রাচ্যের কয়েকটি ‘বাজেট এয়ারলাইন্স ও সিন্ডিকেট চক্র’ আবার সক্রিয় হতে শুরু করেছে বলে অভিযোগ তুলেছে অ্যাটাব। তারা বলছে, কোনো কোনো এয়ারলাইন্স ‘ভুয়া নাম’ দিয়ে টিকেট বুকিং করে রাখে। ভুয়া নামে বুকিং করা টিকেটগুলো ফ্লাইটের এক-দুই দিন আগে ‘নাম পরিবর্তন করে বিক্রি করা হয়’।

অ্যাটাব বলছে, সরকারের নির্দেশনা অমান্য করে এয়ারলাইন্স, গ্লোবাল সেলস এজেন্ট (জিএসএ) ও টিকেট সিন্ডিকেট চক্র যাত্রীর নামবিহীন অগ্রিম ‘গ্রুপ বুকিং’ করছে এবং পুনরায় এয়ার টিকেট মার্কেট তাদের সিন্ডিকেশনের দখলে নিয়ে কৃত্রিম আসন সংকট তৈরি করে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করছে । এর ফলে সাধারণ জনগণ, ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট খাতের সবাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ভাষ্য অ্যাটাবের।

সংগঠনটি বলছে, আইনি ব্যবস্থা না নেওয়ায় টিকেটের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক ও যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। দাম আরও বাড়বে বলেও আশঙ্কা করছে অ্যাটাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো এয়ারলাইন্স বাংলাদেশের যাত্রীদের টিকেট বিদেশি এজেন্সির কাছে নাম ছাড়া ‘ব্লক করে’ দিয়ে আসন সংকট সৃষ্টি করছে।

বিদেশি এজেন্সিরা দেশের কিছু সিন্ডিকেট এজেন্সি ও দালালদের মাধ্যমে এসব টিকেট বিক্রয় করে টাকা হুন্ডি করে বাইরে নিয়ে যাচ্ছে বলেও অ্যাটাব অভিযোগ তুলেছে। সংগঠনটি বলছে, বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট কমানোর ফলে আসনও কমে গেছে, যা টিকেটের মূল্যবৃদ্ধির আরেকটি কারণ।

সরকারের নির্দেশনা যথাযথ বাস্তবায়ন ও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এয়ার টিকেটের বাজার পুনরায় সিন্ডিকেটদের দখলে চলে যাচ্ছে বলে অ্যাটাব মনে করে।

তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।

Tags: অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশসিন্ডিকেট
Previous Post

৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় হামলা-গুলি

Next Post

জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই: নাহিদ ইসলাম

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো জেপিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT