চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো জেপিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 13, জুলাই 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মিটফোর্ডে মো. সোহাগ নামে এক তরুণ ব্যবসায়ীকে পাশবিক কায়দায় নির্মমভাবে হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)। একইসঙ্গে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আজ শনিবার (১২ জুলাই) দলটির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন এবং মহাসচিব শওকত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক, ব্যবসায়িক যে দ্বন্দেই হোক না কেন বিএনপির অঙ্গ সংগঠন সমূহের এক শ্রেণীর দুর্বৃত্ত নেতা মো. সোহাগকে মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে পৈশাচিক কায়দায় উলঙ্গ করে পাথর মেরে মেরে হত্যা করেছে। খুনিরা এ মর্মান্তিক হত্যাকাণ্ডের সময় পাশবিক উল্লাসে মেতে ওঠে। এ ঘটনায় গোটা দেশবাসী স্তব্ধ ও মূক হয়ে গেছে। এ ঘটনা ২০০৬ সালে লগি বৈঠা দিয়ে হত্যাকাণ্ডকেই স্মরণ করিয়ে দেয়।

নেতৃবৃন্দ মনে করেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের ক্ষমতাচুত্যি সত্ত্বেও একশ্রেণীর রাজনৈতিক নেতাকর্মীর মন-মানসিকতায় ফ্যাসিবাদ এখনো গেড়ে বসে আছে। সম্প্রতি খুলনায় যুবদল নেতা হত্যাকাণ্ড ও চাঁদপুরে মসজিদের ইমামের উপর আক্রমণ তারই প্রমাণ। সংস্কার, বিচার, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এ ধরনের হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে আইন-শৃঙ্খলার অবনতি রোধ করাই এখন সময়ের দাবি কিন্তু এ বিষয়ে সরকার ক্রমাগতই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে।

Tags: জনতা পার্টি বাংলাদেশ
Previous Post

জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই: নাহিদ ইসলাম

Next Post

মিটফোর্ড এলাকার হত্যাকারীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না: তারেক রহমান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিটফোর্ড এলাকার হত্যাকারীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না: তারেক রহমান

মেসি গোল উদযাপন করছেন, টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের রেকর্ড মেসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT