চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলসের সেঞ্চুরি-সাইফ ঝড়ের মুখে দুইশো পেরিয়েও পারল না সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: বিপিএলে ঢাকার প্রথম পর্ব পেরিয়ে মাঠে গড়িয়েছে সিলেট পর্ব। চায়ের রাজ্য খ্যাত শহরে আসরের প্রথম ম্যাচে দুই শতাধিক রানের সংগ্রহ গড়েছিল স্বাগতিক সিলেট। অ্যালেক্স হেলসের অপ্রতিরোধ্য সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে তা টপকে গেছে রংপুর রাইডার্স। সিলেটকে ৮ উইকেটে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেল গ্লোবাল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় রংপুর। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সিলেট। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রংপুর।

আগে ব্যাটে নামা সিলেটের দুজন ফিফটি পেয়েছেন। ৭ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেন রনি তালুকদার। ৪ ছক্কা হাঁকিয়ে ৩৮ বলে ৫০ রান করেন জাকির হাসান। অ্যারন জোন্স ৪ ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৮ রান করেন। শেষদিকে জাকের আলী অনিকের ৩ ছক্কায় ৫ বলে ২০ রানের ক্যামিওতে ২০৫ রান তোলে স্বাগতিক দল।

রংপুরের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন শেখ মেহেদী হাসান ও আকিফ জাভেদ।

জবাবে প্রথম ওভারেই উইকেট হারায় রংপুর। শূন্য রানে ফিরে যান আজিজুল হাকিম তামিম। পরে সিলেট বোলারদের উপর তাণ্ডব চালান হেলস। ১০১ বলে ১৮৬ রানের জুটি গড়েন হেলস-সাইফ। সিলেটের মাটিতে বিপিএলে এটা সর্বোচ্চ রানের জুটি। ২০২৩ আসরে খুলনার হয়ে তামিম ইকবাল ও শাই হোপ দ্বিতীয় উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৮৪ রানের জুটি গড়েছিলেন।

দলীয় ১৮৮ রানে সাইফ হাসান ফিরে যান। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে। পরে ইফতিখারকে সঙ্গী করে ১০ চার ও ৫ ছক্কায় ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলস। সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন। ১০ চার ও ৭ ছক্কায় ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন হেলস। ইফতিখার এক ছক্কায় ৮ রানে অপরাজিত থাকেন।

Tags: বিপিএল ২০২৫রংপুর রাইডার্সলিড স্পোর্টসসাইফসিলেটসিলেট স্ট্রাইকার্সহেলস
Previous Post

বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

Next Post

তারেক রহমানের ডাকে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

Next Post
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের ডাকে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সালমানের বাড়ির নিরাপত্তা বাড়ছে, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তার চাদরে মোড়া হচ্ছে সালমানের বাড়ি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT