চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
পরিবেশ উপদেষ্টা বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চেয়েছেন। তিনি চীনকে বেইজিংয়ের বায়ুদূষণ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান।

তিনি বলেন, চীনের এসংক্রান্ত নীতিমালা ও উদ্ভাবনী উদ্যোগ থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। তিনি অভিন্ন নদীগুলোর তথ্য বিনিময়ের ওপর জোর দেন এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে চীনের পরিকল্পনাগুলো জানার আগ্রহ প্রকাশ করেন।

সোমবার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ আয়োজিত “অ্যানালাইসিস অভ এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইন চায়না অ্যান্ড বাংলাদেশ” শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন। সেমিনারটি অনুষ্ঠিত হয় উপাচার্যের কার্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের সত্যিকারের টেকসই উন্নয়ন প্রয়োজন। প্রকৃতিকে জয় করার প্রতিযোগিতা নয়, বরং উন্নয়নের ধারা পুনর্বিন্যাস করতে হবে। দূষণকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। চামড়া শিল্পের জন্য নদী ধ্বংস কিংবা পাহাড় কাটার মতো কাজ মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার অবশ্যই প্রকৃতির মৌলিক নিয়ম অনুসরণ করে হতে হবে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে আমাদের উন্নয়ন কার্যক্রমকে টেকসইভাবে পরিচালনা করতে হবে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তংজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লি ফেংটিং। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক শামসাদ মর্তুজা সেমিনারে বক্তব্য রাখেন।

অপরদিকে, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং মৌজার বিএস ১ নম্বর খতিয়ানের ১৪৯৪ নম্বর দাগে শহীদ এ টি এম জাফর আলম ক্যাডেট কলেজের জন্য বন্দোবস্তকৃত ১৫৫.৭০ একর জমি বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ২১ আগস্ট ২০২৪ তারিখে আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, জমিটি সংরক্ষিত বনভুক্ত (Protected Forest) হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

Tags: বায়ুদূষণসৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post

হেলসের সেঞ্চুরি-সাইফ ঝড়ের মুখে দুইশো পেরিয়েও পারল না সিলেট

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলসের সেঞ্চুরি-সাইফ ঝড়ের মুখে দুইশো পেরিয়েও পারল না সিলেট

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের ডাকে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT