চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে ফিরল রাজশাহী, টানা তিন হার নোয়াখালীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player bowling during a match at a stadium in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হওয়া নোয়াখালী এক্সপ্রেস একেবারেই সুবিধা করতে পারছে না। টানা তিন ম্যাচে হার দেখেছে নোয়াখালী। অন্যদিকে প্রথম জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারা রাজশাহী ফিরল জয়ে। নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি।

আসরে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে অধিনায়ক পরিবর্তন করে নোয়াখালী। সৈকত আলীকে সরিয়ে নেতৃত্ব দেয়া হয় পাকিস্তানের হায়দার আলিকে। নতুন নেতৃত্বে টসে হেরে আগে ব্যাটে নামে ফ্র্যাঞ্চাইজিটি। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১২৪ রানে থামে নোয়াখালীর ইনিংস। জবাবে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য শুরুটা ভালো হয়নি রাজশাহীর। প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে (২) বোল্ড করে ধাক্কা দেন হাসান মাহমুদ।

নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৬৫ রানের জুটিতে সে ধাক্কা সামলে নেন।

শান্ত ২০ বলে ২৪ আর তামিম ২০ বলে ২৯ রান করে আউট হন। হুসাইন তালাতও ফেরেন ৩ করে। ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে রাজশাহী।

সেখান থেকে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর ইয়াসির আলী রাব্বি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মুশফিক ৩০ বলে ২৮ আর ইয়াসির ২৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় নেন ২টি উইকেট।

এর আগে নোয়াখালী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেন হায়দার আলি। এছাড়া মাজ সাদাকাত ২৫ এবং মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রান করেন। শেষ দিকে মেহেদী হাসান রানা ১১ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

রিপন মণ্ডল ৪ ওভারে ১ মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট নেন। তানজিম সাকিব ২টি এবং বিনুরা ফের্নান্দো ও হুসাইন তালাত নেন একটি করে উইকেট।

Tags: নোয়াখালী এক্সপ্রেসরাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
Previous Post

শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিলেন হেভিওয়েট প্রার্থীরা

Next Post

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ

বাংলাদেশের সেনা সদস্যদের সমাবেশ, জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সরকার প্রস্তুত জানালেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT