স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালে অনেক পক্ষই অপচেষ্টা চালাচ্ছে। তবে সেই সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে সরকার। বিজিবি দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ তৎপর।









